ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চার বছর পরকীয়ার পর রেজিস্ট্রি করে শাশুড়িকে বিয়ে করলো জামাই ! অনিরাপদ যৌন সম্পর্কে কর্ণাটকে বাড়ছে এইচআইভি সংক্রমণ, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর মণিপুরের ত্রাণ শিবিরে নীরব মানবিক বিপর্যয়, বাস্তুচ্যুত ৭৩১ জনের মৃত্যু পাবনায় গুলি ও ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী-সহ নিহত-২ যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা ​শুটিং সেটে সহ-অভিনেতার আচরণে অস্বস্তিতে পড়েছিলেন প্রিয়া বাপট ঘুষ গ্রহণের অভিযোগে ভাইরাল ভিডিও: বাগমারা থানার তদন্ত পরিদর্শক কমলেশ দাস প্রত্যাহার ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ সড়ক পরিবহন আইনের হত্যা মামলার পলাতক আসামি বেলাল গ্রেপ্তার যমুনা সেতু এলাকায় ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ পীরগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ ৩ মাদক কারবারি আটক, গ্রেফতার ৫ ​পুঠিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি, ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার বিয়ের আগে শারীরিক সম্পর্ককে চরিত্রের দোষ হিসেবে দেখা যাবে না: ভারতের সুপ্রিম কোর্ট পেটে জমছে মেদ কিন্তু ক্ষয়ে যাচ্ছে পেশি, কোন পথে সমাধান গরমেও গলা খুশখুশ, সকালে উঠে ব্যথা, কষ্ট কমবে ঘরোয়া ৫ টোটকাতেই সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’ এবার ৪১ লাখ পশুর চামড়া নষ্ট, সংরক্ষণ ৬০ লাখ: বাণিজ্যমন্ত্রী জাহ্নবীকে যৌনতার মোড়কে তুলে ধরা হয়েছে ‘পিদ্দী’তে

কুলিয়ারচরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:১৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:১৯:০৫ অপরাহ্ন
কুলিয়ারচরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু কুলিয়ারচরে জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু
কিশোরগঞ্জের কুলিয়ারচরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহাব উদ্দিন (৭০) ও মো. মজনু মিয়া (৬০) নামে দুই কৃষকের মৃত্যু হয়েছে। 

মো. শাহাব উদ্দিন উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আ. হাশিমের ছেলে। 

অপরদিকে মো. মজনু মিয়া কুলিয়ারচর পৌরশহরের তারাকান্দি পূ্র্বপাড়া গ্রামের সুরুজ আলীর ছেলে। তারা দুজনই কৃষি কাজ করতেন। 

মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের তারাকান্দি বন্দে নিজ নিজ জমিতে কৃষি কাজ করতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে। 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বের হয়ে কৃষি জমিতে কাজ করতে যান কৃষক শাহাবুদ্দিন ও কৃষক মজনু মিয়া। তারাকান্দি বন্দে পাশাপাশি জমি হওয়ায় দুজনই একসাথে কাজ করছিল। পরে জমির ওপর দিয়ে যাওয়া আঙ্গুর মিয়ার সেচ পাম্পের বৈদ্যুতিক ঝুলানো তারে লেগে শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে মজনু মিয়াও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে দুটি মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পুলিশ। 

তবে পরিবার ও স্থানীয়দের ভাষ্যমতে বাবুল মিয়ার সেচ পাম্প থেকে আঙ্গুর মিয়ার সেচ পাম্পে তারের সংযোগ দেয়া হয়। বর্তমান সময়ে সেচের মৌসুম না থাকলেও বৈদ্যুতিক সংযোগ চালু রয়েছে। সেচ পাম্পের মালিক আঙ্গুর মিয়া ও বাবুল মিয়াসহ বিদ্যুৎ অফিসের অবহেলায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয়রা জানান।

এ ঘটনায় কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ সরেজমিনে গিয়ে দুটি মরদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, দুজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। পরে দুইজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার জানান, হাসপাতালে দুটি মৃতদেহ নিয়ে আসেন পুলিশ। মৃতদেহ দুটি বিদ্যুতায়িত হয়েই মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ

ছয় দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি দ্বিতীয় দিনে, বাড়ছে রোগী দুর্ভোগ