ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত তানোরের উদায়ন ক্লাবের কমিটি গঠন সভাপতি রন্জু সম্পাদক সোহেল পবিত্র আশুরা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নগরীর বোয়ালিয়ায় ইসকাফ সিরাপসহ মাদক কারবারি সুইট গ্রেপ্তার নিষিদ্ধ সংগঠনের মিছিল: রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় সোহাগ আলী গ্রেপ্তার বুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলা ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ সাহেববাজার স্বর্ণপট্টিতে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ, রাসিক প্রশাসককে বাজুসের কৃতজ্ঞতা বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নির্বাচনে মনোনয়নপত্র জমা সম্পন্ন পবায় বিপুল পরিমান এ্যালকোহল ও ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেফতার দুই দিনের সফরে আগামীকাল রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী রাজশাহীতে বিপুল পরিমান ঊঝশঁভ ও ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার ৩ রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে দেওয়া হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল কেশরহাট বণিক সমবায় সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা ২০২৬ খোলাবোনা মাদ্রাসা সুপারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল নিয়ে মিশ্রপ্রতিক্রিয়া লালপুরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ উদ্বোধন লালপুরে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

মিথ্যা অপপ্রচারের জবাবে পুঠিয়ার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৭:১২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৭:১২:১৬ অপরাহ্ন
মিথ্যা অপপ্রচারের জবাবে পুঠিয়ার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন মিথ্যা অপপ্রচারের জবাবে পুঠিয়ার সাবেক মেয়রের সংবাদ সম্মেলন
রাজশাহীর পুঠিয়ায় কথিত হাইব্রিড বিএনপি নেতাদের দ্বারা পরিচালিত কিছু গণমাধ্যম ও ফেসবুকে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অপবাদ ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন খান।

রবিবার (১৮ মে) দুপুর ১২টার দিকে পুঠিয়া উপজেলা সদরে অবস্থিত বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আল মামুন খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গত ২০ বছর ধরে আমি দলের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। এ সময় আমার বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, গ্রেপ্তার হয়েছি, এমনকি মেয়র থাকা অবস্থায়ও সাসপেন্ড করা হয়েছে। আমি কারা নির্যাতনেরও শিকার হয়েছি। রাজশাহীর নেতাদের সঙ্গে আমি সব সময় মাঠে থেকেছি।

তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর থেকে একটি অসাধু ও রক্তচোষা চক্র পুঠিয়ার সাধারণ মানুষকে বিভিন্নভাবে নির্যাতন ও খুনের মাধ্যমে আতঙ্কিত করছে। এই চক্র কথিত কিছু অনলাইন সাংবাদিককে ব্যবহার করে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে যাচ্ছে, যা আমার ব্যক্তিগত সম্মান ও ভাবমূর্তি নষ্ট করছে।
সম্প্রতি পুঠিয়ায় পুকুর টেন্ডার সংক্রান্ত একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে সন্ত্রাসী হিসেবে প্রচার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৬ মে আমি অসুস্থতার কারণে বাসায় ছিলাম। ঘটনাটি সম্পর্কে আমি কিছুই জানি না। অথচ একটি বেসরকারি টেলিভিশনে আমাকে সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্যে আমার সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা চাইছে আমাকে রাজনৈতিকভাবে দুর্বল করতে, তাই নানা কৌশলে অপপ্রচার চালাচ্ছে বলে সাংবাদিকদের জানান তিনি।

তিনি বলেন, “যারা বিগত দিনে দলের আন্দোলনে মাঠে ছিল না, যাদের নামে একটি জিডিও নেই, তারাই এখন মিডিয়া ব্যবহার করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আমি এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত নই। কেউ যদি একটি প্রমাণও দিতে পারে, তাহলে আমি চ্যালেঞ্জ গ্রহণ করছি।”

আল মামুন খান দাবি করেন, “বিএনপির কিছু হাইব্রিড নেতা নিজেরাই এসব অপপ্রচারে জড়িত। আমি জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং আশা করি তারা একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে প্রকৃত ঘটনা উদঘাটন ও দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।”

তিনি আরও বলেন, পুকুর টেন্ডারসহ অন্যান্য অনিয়মে আওয়ামী লীগের ক্যাডার ভুট্টু বাহিনী জড়িত। একসময় হেলমেট পরে বিএনপির নেতাকর্মীদের ধরিয়ে দেওয়া এই ভুট্টু এখন নজরুল প্রফেসরের ছত্রছায়ায় বিএনপির নেতার ছদ্মবেশ ধারণ করেছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর বিএনপির আহ্বায়ক আসাদুল ইসলাম, সদস্য সচিব মাজেদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হান্নান, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জাব্বারসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান

THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান