ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপে যেতে চাইছে না ওয়াশিংটন, উত্তেজিত নেতানিয়াহু হান্টাভাইরাস নিয়ে নতুন গবেষণায় উদ্বেগ, সংক্রমণের ছয় বছর পরেও বীর্যে মিলল ভাইরাসের চিহ্ন গৃহবধূকে টানা তিন বছর গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্বশুর ও ভাসুর সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক

জানা গেল রোনালদো-বেকহ্যামদের জার্সি নিষেধাজ্ঞার কারণ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:৫৫:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:৫৫:২৬ অপরাহ্ন
জানা গেল রোনালদো-বেকহ্যামদের জার্সি নিষেধাজ্ঞার কারণ ছবি: সংগৃহীত
একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, ডেভিড বেকহ্যাম ও এরিক কান্তোনা। তবে তাদের নামে মুদ্রিত জার্সির চাহিদা আছে এখনও। কিন্তু হঠাৎ করেই ক্লাবটির সাবেক এই তিন তারকার নামে মুদ্রিত জার্সি উৎপাদন নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ম্যান ইউনাইটেড।

চলতি মাসের শুরুতে ২০২৫-২৬ মৌসুমের জন্য অ্যাওয়ে জার্সি প্রকাশ ইউনাইটেড। জানা গেছে, সিমোন লয়েড নামে এক সমর্থক নতুন জার্সি সংগ্রহের জন্য ইউনাইটেডের মেগা স্টোরে গিয়েছিলেন। সেখানেই তার চোখে ধরা পড়ে ক্লাবটির সাবেক তিন তারকার নামে মুদ্রিত জার্সি নিষেধাজ্ঞার কারণ। 
 
সেখানে একটি নোটিশ চোখে পড়ে তার। সেই নোটিশে শার্ট প্রিন্টিং পলিসির চার নম্বর পয়েন্টে বলা হয়েছে, লাইসেন্স সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে আমরা কান্তোনা, বেকহ্যাম ও রোনালদোর জার্সি প্রিন্ট করতে পারছি না। 
 
এমন নির্দেশনার ব্যাখ্যা দিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষ সংবাদমাধ্যম ‘দ্য সান’কে জানিয়েছে, তিন আইকন কান্তোনা, বেকহ্যাম ও রোনালদোর নিজস্ব ইমেজ রাইটস আছে। এর মানে ক্লাব তাদের নামে মুদ্রিত জার্সি মেগা স্টোরে রাখতে পারবে না।  

ক্লাবটি আরও জানায়, কেবল এবারের মৌসুমের জার্সি মিলবে মেগা স্টোরে। এর বাইরে অতীতে ব্যবহৃত পুরোনো কোনো জার্সি সমর্থকরা পাবেন না। ক্লাবের এমন সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মেতেছেন সমর্থকরা। 

নব্বইয়ের দশকে প্রিমিয়ার লিগে জনপ্রিয় নাম ছিল কান্তোনা। ১৯৯২ সালে চতুর্থ লিগ শিরোপা জয়ী দলের অংশ ছিলেন কান্তোনা। ডেভিড বেকহ্যামের বেড়ে ওঠা ক্লাবটির যুব একাডেমিতে। মূল দলের হয়ে তিনি ৬টি লিগ শিরোপা জিতেছেন। এছাড়া ১৯৯৯ মৌসুমে ট্রেবলজয়ী দলেরও সদস্য ছিলেন বেকহ্যাম। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো ইউনাইটেডের হয়ে জিতেছেন ৩টি লিগ শিরোপা ও চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। এই ক্লাবে থাকাকালীন অবস্থায় ২০০৮ সালে তিনি জেতেন ব্যালন ডি’অর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ