ঢাকা , শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ , ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএমডিএ'র বিভিন্ন চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করলেন উপদেষ্টা রাশেদ আল মাহমুদ ও রেহান আসাদ ফ্লোরিডায় বাংলাদেশি নারী ইয়াসমিনের হত্যাকারীকে ‘পশু’ বললেন ট্রাম্প চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন: ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার সলঙ্গায় যৌথ অভিযানে অবৈধ জ্বালানি জব্দ, দুইজনকে কারাদণ্ড পহেলা বৈশাখ উদযাপনে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা রাজশাহীতে বিজিবি অভিযানে বিপুল মাদক জব্দ, কারবারিরা পলাতক নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৪৫ বিলিয়ন ডলার হার্ট অ্যাটাকের আতঙ্ক বাড়ছে রোজ! যাপনে ৯টি পরিবর্তন আনা দরকার বাবা-মায়ের বিচ্ছেদ দেখে প্রেমে ভয় পান নোরা! পেন্টাগনে হেগসেথ ও ড্রিসকলের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব তীব্রতর নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহী মহানগর মহিলা দলের পূর্ণমিলনী শিশু অসুস্থ হলে যে দোয়া পড়বেন উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা এপস্টেইনের সঙ্গে সম্পর্কের অভিযোগ অস্বীকার মেলানিয়া ট্রাম্পের নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর এবার থানায় মুচলেকা, ক্ষোভে কাটলেন চুল মোহনপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে মিথ্যা তথ্য প্রদানে এক নারীর কারাদণ্ড

প্রিয়ঙ্কা ও করিনার চেয়ে ঢের শক্তিশালী অভিনেত্রী কঙ্গনা!

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:৪৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:৪৮:২৩ অপরাহ্ন
প্রিয়ঙ্কা ও করিনার চেয়ে ঢের শক্তিশালী অভিনেত্রী কঙ্গনা! প্রিয়ঙ্কা ও করিনার চেয়ে ঢের শক্তিশালী অভিনেত্রী কঙ্গনা!
নিজের সমসাময়িক অভিনেত্রীদের সঙ্গে প্রায়ই বাগ্‌যুদ্ধে জড়ান কঙ্গনা রনৌত। এই কারণে একাধিক বার বিতর্কেও জড়িয়েছেন তিনি। আর এ বার করিনা কপূর খান ও প্রিয়ঙ্কার চেয়ে ‘ভাল অভিনেত্রী’র তকমা পেলেন বলিউডের ‘কুইন’।

অভিনেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পবন কল্যাণ তাঁর ছবি ‘হরি হরা বীরা মল্লু’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে কঙ্গনাকে নিয়ে তিনি কথা বলেন। তিনিই প্রিয়ঙ্কা ও করিনার চেয়ে শক্তিশালী অভিনেত্রীর শিরোপা দিয়েছেন কঙ্গনাকে। পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন মান্ডি কেন্দ্রের সাংসদ কঙ্গনাও।

সাক্ষাৎকারে র‌্যাপিড ফায়ার পর্বে পবনকে নায়িকাদের নিয়ে প্রশ্ন করা হয়। নিজের নায়িকা হিসাবে দীপিকা পাড়ুকোন না কি আলিয়া ভট্ট, কাকে বেছে নেবেন? প্রশ্নের উত্তরে পবন জানান, তিনি দু’জনকেই বেছে নেবেন। আলিয়া, দীপিকা ও কৃতী শ্যানন— এই তিনজনের মধ্যেও কোনও একজনকে বেছে নিতে নারাজ পবন। তার পরে তাঁকে আলিয়া, দীপিকা, কৃতী ও কিয়ারার মধ্যে একজনকে বেছে নিতে বলা হয়। তখন কৃতীকে বেছে নেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী।

পবন কল্যাণ জানান, তিনি কৃতী বা কঙ্গনার সঙ্গে কাজ করতে চাইবেন। এমনকি প্রিয়ঙ্কা চোপড়া ও কঙ্গনার মধ্যে বাছতে বলার পরেও, তিনি কঙ্গনাকেই বেছে নেন। কঙ্গনা ও করিনার মধ্যে নির্বাচন করতে বলার পরে তিনি কিছুটা ধন্দে পড়ে যান। যদিও পবন বলেন, “যদিও ‘ইমার্জেন্সি’ ছবিতে ওঁকে ইন্দিরা গান্ধীক চরিত্রে দেখার পরে আমার মনে হয়, শক্তিশালী অভিনেত্রীকেই বেছে নেওয়া উচিত।’’

এই মন্তব্য কঙ্গনা তাঁর ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নেন। সঙ্গে হাতজোড় করা ও হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত