ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ শেখ হাসিনা ও বেনজীরের নামে নতুন গ্রেপ্তারি পরোয়ানা চন্দ্রিমায় মাদক কারবারী মতিহারে অনলাইন জুয়াড়ি-সহ নগরীতে গ্রেফতার ৩৩

বিজেপি নেতার ছেলের সঙ্গে প্রেম, মাঝরাতে ওড়নায় মাথা ঢেকে গুরুদ্বারে সারা আলি খান!

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১০:৪৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১০:৪৬:২০ অপরাহ্ন
বিজেপি নেতার ছেলের সঙ্গে প্রেম, মাঝরাতে ওড়নায় মাথা ঢেকে গুরুদ্বারে সারা আলি খান! ছবি: সংগৃহীত
‘মেট্রো ইন দিনো’ ছবির প্রচারে আদিত্য রায় কাপূরের সঙ্গে সারা আলি খানের রসায়ন নজর কেড়েছে নেটাগরিকদের। আদিত্যের সঙ্গে নাকি অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়ছিলেন ক্যামেরার সামনেই, দাবি তাঁদের। তা হলে কি পর্দার বাইরেও প্রেমের রসায়ন তৈরি হয়েছে তাঁদের মধ্যে? এই প্রশ্ন উঠেছে বার বার। কয়েক মাস আগেই রাজনীতির জগতের অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সারার। কখনও গোয়া ঘুরছেন, কখনও আবার দু’জনে মিলে কেদারনাথ দর্শনে যাচ্ছেন। এ বার কি অর্জুনের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন সারা! সাদা সালোয়ার কামিজ, মাথা ঢাকা ওড়নায়। চারপাশে শিখ নিরাপত্তারক্ষী অর্জুনের সঙ্গে চুপি চুপি গুরুদ্বারে ঢুকলেন সারা।

সারা জন্মসূত্রে মুসলিম। যদিও মা পঞ্জাবি। তবে কি এ বার পঞ্জাবি বাড়ির পুত্রবধূ হতে চলেছেন অভিনেত্রী! কারণ, অর্জুন পঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার পুত্র। পঞ্জাবে বিজেপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। যদিও ছেলে অর্জুন চলচ্চিত্রজগতের ঘরের লোক। ভারতের অন্যতম নামী মডেল। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত। বড় বড় পোশাকশিল্পীর হয়ে মার্জার সরণিতে হেঁটেছেন। বহু বছর ধরেই মুম্বইয়ে রয়েছেন তিনি। অভিনেত্রী ভূমি পেডনেকর তাঁর খুব ভাল বন্ধু। তবে এই প্রথম নয়। আগেও সারা রাজনৈতিক প্রভাবশালী পরিবারের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ বারও কি ফের সেই পথেই হাঁটলেন! যদিও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি তাঁরা। দু’জনেই একই জায়গা থেকে সমাজমাধ্যমে ছবিও দিয়েছেন আলাদা আলাদা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন