ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম

বিজেপি নেতার ছেলের সঙ্গে প্রেম, মাঝরাতে গুরুদ্বারে সারা আলি খান!

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৪৮:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৭:৪৮:৩০ অপরাহ্ন
বিজেপি নেতার ছেলের সঙ্গে প্রেম, মাঝরাতে গুরুদ্বারে সারা আলি খান! বিজেপি নেতার ছেলের সঙ্গে প্রেম, মাঝরাতে গুরুদ্বারে সারা আলি খান!
‘মেট্রো ইন দিনো’ ছবির প্রচারে আদিত্য রায় কপূরের সঙ্গে সারা আলি খানের রসায়ন নজর কেড়েছে নেটাগরিকদের।

আদিত্যের সঙ্গে নাকি অতিরিক্ত ঘনিষ্ঠ হয়ে পড়ছিলেন ক্যামেরার সামনেই, দাবি তাঁদের। তা হলে কি পর্দার বাইরেও প্রেমের রসায়ন তৈরি হয়েছে তাঁদের মধ্যে? এই প্রশ্ন উঠেছে বার বার। কয়েক মাস আগেই রাজনীতির জগতের অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল সারার। কখনও গোয়া ঘুরছেন, কখনও আবার দু’জনে মিলে কেদারনাথ দর্শনে যাচ্ছেন। এ বার কি অর্জুনের সঙ্গে সম্পর্কে সিলমোহর দিলেন সারা! সাদা সালোয়ার কামিজ, মাথা ঢাকা ওড়নায়। চারপাশে শিখ নিরাপত্তারক্ষী অর্জুনের সঙ্গে চুপি চুপি গুরুদ্বারে ঢুকলেন সারা।

সারা জন্মসূত্রে মুসলিম। যদিও মা পঞ্জাবি। তবে কি এ বার পঞ্জাবি বাড়ির পুত্রবধূ হতে চলেছেন অভিনেত্রী! কারণ, অর্জুন পঞ্জাবের বর্ষীয়ান রাজনীতিবিদ ফতেহ জং সিংহ বাজওয়ার পুত্র। পঞ্জাবে বিজেপির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন। যদিও ছেলে অর্জুন চলচ্চিত্র জগতের ঘরের লোক। ভারতের অন্যতম নামী মডেল। একাধিক ব্র্যান্ডের প্রচার দূত। বড় বড় পোশাকশিল্পীর হয়ে মার্জার সরণিতে হেঁটেছেন। বহু বছর ধরেই মুম্বইয়ে রয়েছেন তিনি। অভিনেত্রী ভূমি পেডনেকর তাঁর খুব ভাল বন্ধু। তবে এই প্রথম নয়।

আগেও সারা রাজনৈতিক প্রভাবশালী পরিবারের ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। এ বারও কি ফের সেই পথেই হাঁটলেন! যদিও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেননি তাঁরা। দু’জনেই একই জায়গা থেকে সমাজমাধ্যমে ছবিও দিয়েছেন আলাদা আলাদা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান