ঢাকা , বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে ট্যাপেন্টাডল-গাঁজাসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী জেলা পুলিশের অভিযানের শেষ দিনে মাদক- সহ গ্রেফতার ১৬ নগরীতে গাঁজা-ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার ৪, মাদকসেবী আটক ৩ নগরীতে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদণ্ড বাবার ইজিবাইকেই মেয়ের মৃত্যু যুবকের মরদেহ মিলল পরিত্যক্ত কুয়ায় দুই নদীর পানি বেড়ে প্লাবিত ঝালকাঠির নিম্নাঞ্চল  পুকুরে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু চার বছর ধরে নির্মাণের পর উদ্বোধনের আগেই ধস পড়ল চার কোটি টাকার সড়ক  রুটির লোভ দেখিয়ে ৭ বছরের শিশুকে বলাৎকার জাপানে ভূমিকম্পে ধসে পড়া শপিং মলে আটকা পড়েছেন অনেকে অনিয়মের অভিযোগ ভিত্তিহীন, মোহপুরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ পরীমণির কাছে নিজের রেকর্ড হারালেন সাকিব আল হাসান ঈশ্বরদীতে গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে গণপিটুনি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু লিভারের অসুখের উপসর্গ কিন্তু খুব সাধারণ, কোন লক্ষণ থাকলে সতর্কতা জরুরি? ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৪৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৪৬:২২ অপরাহ্ন
গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়ালো ছবি: সংগৃহীত
ইসরায়েলের গাজা আগ্রাসনে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোর থেকে গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে মেডিকেল সূত্র।

নিহতদের মধ্যে ১৯ জন ছিলেন ত্রাণের আশায় অপেক্ষমাণ সাধারণ মানুষ। মানবিক সহায়তা পৌঁছে দিতে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও হামলা অব্যাহত রয়েছে।

বিশ্বব্যাপী ক্ষুধা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন গাজায় দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শুরু হওয়ার সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি বলছে, ইসরায়েল কর্তৃক মানবিক সহায়তা প্রবেশে কঠোর বিধিনিষেধ এই সংকট আরও ঘনীভূত করছে।

এদিকে, অধিকৃত পশ্চিম তীরের মাসাফার ইয়াত্তায় এক ইসরায়েলি বসতিস্থাপক ফিলিস্তিনি অধিকারকর্মী ও শিক্ষক ওদেহ মোহাম্মদ হাদালিনকে গুলি করে হত্যা করেছে।

মানবাধিকার সংস্থা বেতসেলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস পৃথক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ

পদ্মায় নৌকাডুবি: ৬ জন উদ্ধার, বাবা-ছেলে নিখোঁজ