ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

ভারতে মুসলিম মানেই খারাপ: আমির খান

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৩২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:৩২:৩২ অপরাহ্ন
ভারতে মুসলিম মানেই খারাপ: আমির খান ছবি: সংগৃহীত
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেকে গর্বিত মুসলিম বলেছেন আমির খান। এমনকি, পহেলগাঁওকাণ্ডের পরে ধর্মের সঙ্গে সন্ত্রাসের যোগ প্রসঙ্গে বলেন, “কোনও ধর্মই নিরীহ মানুষকে হত্যা করতে শেখায় না। আর এই সন্ত্রাসবাদীদের আমি মুসলিম বলে মনে করি না। ইসলামে স্পষ্ট লেখা রয়েছে, কোনও নিরীহ মানুষকে হত্যা করা যাবে না। মহিলা ও শিশুদের উপর হাত তোলা যাবে না। এই সব শিক্ষা রয়েছে আমাদের ইসলামে।”

এর অনেক আগে আমির জানান, পাকিস্তানি মানেই খারাপ এমন নয়। আবার ভারতীয়দের মধ্যে মুসলিমদের প্রতি অবিশ্বাস রয়েছে, অনেকেই ভাবেন মুসলিম মানেই খারাপ। কিন্তু আমির তাঁর ছবির মাধ্যমে সম্প্রীতির বার্তা দিয়েছেন।

১৯৯৯ সালে আমির ‘সরফরোশ’ ছবিতে এসিপির চরিত্রে অভিনয় করেন। শুধু সাধারণ মানুষ নয়, আইপিএস শিক্ষানবিশদের মধ্যেও জনপ্রিয়তা পায় আমির অভিনীত ‘অজয় সিংহ রাঠৌর’ চরিত্রটি। তার পর থেকে প্রতি বছর তিনি হবু আইপিএস-দের সঙ্গে দেখা করেন এবং সীমান্তসমস্যা-সহ দেশের নানা সমস্যা নিয়ে পর্যালোচনা করেন। ভারত-পাকিস্তানের সম্পর্ক ও সে দেশের সন্ত্রাসবাদ ও গুপ্তচর কী ভাবে ভারতে ঢুকে এ দেশের ক্ষতি করার চেষ্টা করে এবং সেখান থেকে কী ভাবে দেশের পুলিশ আধিকারিকেরা দুষ্কৃতীদের ধরেন সেই নিয়েই ‘সরফরোশ’ ছবির চিত্রনাট্য।

সেই সময় এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমরা পাকিস্তানের আইএসআই-এর সঙ্গে লড়ছি ঠিকই। কিন্তু পাকিস্তানের সাধারণ জনগণ খারাপ নয়। পৃথিবীর সব জায়গায় কিছু ভাল লোক থাকে, কিছু মন্দ লোকও থাকে। যদিও আমাদের ছবিতে এই দেশের মুসলিমদের প্রতি একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে। আসলে মুসলিম মানেই খারাপ নয় এবং মুসলিম মানেই ভারতের প্রতি বিশ্বাসঘাতক নয়, সেই বার্তা দেওয়া হয়েছে।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ