ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান নগরীতে গাঁজা, হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেপ্তার ২ তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মুন্সী বেলপুকুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন, হাসপাতালে নেওয়ার পথে করিমের মৃত্যু জন্মদিনে জিপিএ-৫ অর্জন বিথীর ঘরে দ্বিগুণ আনন্দ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

দুর্গাপুরে স্কুলের শ্রেনীকক্ষ থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৪১:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০৬:৪১:৩২ অপরাহ্ন
দুর্গাপুরে স্কুলের শ্রেনীকক্ষ থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার দুর্গাপুরে স্কুলের শ্রেনীকক্ষ থেকে নৈশ প্রহরীর লাশ উদ্ধার
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় মোজাফ্ফর (৫০),নামের এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৮ মে) সকালে উপজেলার কালীগঞ্জ উচচ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত মোজাফ্ফর, তিনি উপজেলার সুখানদিঘী গ্রামের ওহির উদ্দিনের  ছেলে। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে ঐ বিদ্যালয়ে নাইট গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোজাফফর হোসেন প্রতিদিনের মতো বিদ্যালয়ে পাহারার জন্য যান। রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে তিনি আর বাড়ি ফিরে যাননি এবং খাবারও আনেননি। পরিবারের ধারণা ছিল, তিনি হয়তো বাজারে কিছু খেয়ে নিয়েছেন।

পরদিন ১৮ মে সকালে মোজাফফর হোসেন বাড়ি না ফেরায় তার ছেলে মোবাইলে কল করেন, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। পরে ছেলে নাইম বিদ্যালয়ে গিয়ে খোঁজাখুঁজি করে কোনো সাড়া না পেয়ে স্কুল পিয়নকে ডাকেন। একসঙ্গে বিদ্যালয়ের মাঝের কক্ষে ঢুকে দেখা যায়, মোজাফফর হোসেন চৌকির উপর নিস্তেজ পড়ে আছেন এবং মুখ ও নাক দিয়ে ফেনা বের হচ্ছে। উপস্থিত সবাই তাৎক্ষণিকভাবে দুর্গাপুর থানা পুলিশকে খবর দেয়। আরো জানা যায় 
মোজাফফর হোসেন কিছুদিন আগে স্ট্রোক করেছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি  দুরুল হোদা বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক