ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেন থেকে পড়লো শিশু, বাবাও দিলেন ঝাঁপ– উপর দিয়ে গেল ৮ বগি রাসিকের প্রশাসকের সাথে বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রুয়েট উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের সহকারী হাইকমিশনার রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাসিক প্রশাসকের সাথে জাতীয় দলের সাবেক খেলোয়াড়বৃন্দের সৌজন্য সাক্ষাৎ এশিয়ার দেশগুলোর সঙ্গে প্রতিরক্ষা সক্ষমতা ভাগাভাগি করতে আগ্রহী ইরান পাবনায় ফেন্সিডিল ও ইস্কাফসহ মা-ছেলে গ্রেপ্তার ভোলায় গরু চুরিতে দিশেহারা চরবাসী,এক রাতেই নিঃস্ব কৃষক বিদেশফেরত চিকিৎসকের বাড়িতে লুটপাটের পর আগুন তানোরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু আত্রাইয়ে স্ত্রীকে তুলে নিতে এসে স্বামীসহ সাত জন আটক মেয়ের বিয়ের আগের রাতে স্ত্রীকে মেরে ফেললেন স্বামী টয়লেটে গিয়ে মোবাইলে প্রশ্ন সমাধান করছিল এসএসসি পরীক্ষার্থী হাত-পা বাঁধা ও বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিলেন প্রতিবন্ধী তরুণী ট্রাফিক পুলিশকে লাঞ্ছিত করায় শ্যালক-দুলাভাই গ্রেপ্তার পানির নিচে পাকা ধান, ঘরে তুলতে লড়ছেন নারীরা পুলিশে নতুন করে সাড়ে ১৪ হাজার পদ সৃষ্টি হচ্ছে মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি নোয়াখালীতে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গুলিবিদ্ধ ১, আহত ৮ সিংড়ায় চাউল-পানির বিষক্রিয়ায় ৮জন ধান কাটা শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি

ওজন কমবে, পুষ্টির ঘাটতিও হবে না, কোন তিন স্যুপ ঘুরিয়ে ফিরিয়ে রোজের ডায়েটে রাখবেন

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২৯:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২৯:২৮ অপরাহ্ন
ওজন কমবে, পুষ্টির ঘাটতিও হবে না, কোন তিন স্যুপ ঘুরিয়ে ফিরিয়ে রোজের ডায়েটে রাখবেন ফাইল ফটো
কিটো ডায়েট বা ইন্টারমিটেন্ট ডায়েট করে রোগা হওয়ার চেষ্টা করছেন অনেকে। কিটো মানে হল কার্বোহাইড্রেট একেবারে নামমাত্র খেয়ে বা না খেয়ে ডায়েট করা। আর ইন্টারমিটেন্টে ৮, ১২ বা ১৪ ঘণ্টার উপোস দিতে হয়। এখন আবার মোনো ডায়েটও খুব জনপ্রিয়। প্রায় সাত দিন বা দশ দিন একই রকম খাবার পাতে রাখা হয়। ডায়েট যেমনই হোক না কেন, তাতে পুষ্টির ঘাটতি হলে চলবে না। সে কারণে এমন খাবার খেতে হবে যাতে ক্যালোরির মাত্রাও কম আবার শরীরে প্রয়োজনীয় ভিটামিন, প্রোটিন ও খনিজও ঢোকে।

ওজন কমাতে স্যুপ খান অনেকেই। তবে তা বানাতে হবে সঠিক নিয়মে। যদি রাতের খাওয়া স্যুপ দিয়ে সারেন বা দুপুরে স্যুপ খান, তা হলে কী কী স্যুপ খেলে ভরপুর পুষ্টি হবে জেনে নিন।

গাজর-বিন্‌স-ধনেপাতার স্যুপ
কড়াইতে সামান্য সাদা তেল দিন। তেল গরম হলে পেঁয়াজকুচি দিয়ে মিনিট পাঁচেক ভাজতে থাকুন। পেঁয়াজ নরম হয়ে গেলে ধনেপাতাকুচি ও ছোট ছোট গাজর ও বিন্‌সের টুকরো দিয়ে দিন। ১ মিনিট ভাল করে নাড়ুন। এ বার গরম জল দিন। গাজর, বিন্‌স সেদ্ধ হয়ে গেলে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিন। হালকা আঁচেই রান্না হতে দিন। হয়ে এলে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে পেস্ট করে নিতে হবে। যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে, তা হলে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে মিক্সারে ঘুরিয়ে নিন। তার পর আবার প্যান ঢেলে সামান্য নুন দিন। ধনেপাতা একটু কুচিয়ে নিয়ে উপরে ছড়িয়ে দিন। সামান্য গোলমরিচ ছড়িয়ে দিন। এই স্যুপ প্রোটিনে ভরপুর ও দ্রুত ওজন কমাবে।

বাঁধাকপির স্যুপ
এক কাপের মতো কুচনো বাঁধাকপি নিতে হবে। সঙ্গে লাগবে ১টি গোটা পেঁয়াজ কুচি, ১টি গাজর কুচি, ১টি ক্যাপসিকাম কুচনো ২টি রসুনের কোয়া, ১টি গোটা টম্যাটোর পিউরি, ১ চা চামচ অলিভ তেল, নুন ও গোলমরিচ। কড়াইতে অলিভ তেল দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। তেল গরম হলে তাতে পেঁয়াজ, রসুন দিয়ে নাড়তে থাকুন। তার পর একে একে সমস্ত সব্জি দিয়ে দিন। মেশান টম্যাটো পিউরি। নাড়াচাড়া করে তাতে জল দিয়ে ঢেকে বসিয়ে দিন। নুন দিতে হবে স্বাদমতো। রান্না হয়ে গেলে গোলমরিচ ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন।

মুসুর ডালের স্যুপ
হেঁশেলে মুসুর ডাল থাকেই। চটজলদি তাই দিয়ে বানিয়ে নিতে পারেন স্যুপ। মুসুর ডাল ধুয়ে নিয়ে সেদ্ধ করে নিন। অল্প সাদা তেলে পেঁয়াচ কুচি, রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন। তাতে টম্যাটোও দিতে পারেন। অল্প নুন ও হলুদ মিশিয়ে ভাল করে নেড়ে তা ডালের সঙ্গে মিশিয়ে দিন। উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। মুসুর ডাল প্রোটিনে ভরপুর। বৃষ্টির দিনে রাতে এই স্যুপ খেলে পেটও ভরবে, পুষ্টির ঘাটতিও হবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি

রাজশাহীতে আইনগত সহায়তা দিবস: ৬২১টি বিরোধ নিষ্পত্তি