ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে দোতলা বাসের ধাক্কা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২৫:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২৫:১৫ অপরাহ্ন
এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারে দোতলা বাসের ধাক্কা ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার ফার্মগেট এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে। সেখানে একটি পিলারের সঙ্গে ধাক্কা খায় বাসটি।

মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ বিধ্বস্ত হয়েছে। একজন সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া গণমাধ্যমকে বলেন, একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।

বাসটি এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্পের নিচে ঢুকে গেছে এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী তানজিদ আহমেদ ফেসবুক গ্রুপ ট্রাফিক এলার্টে জানান, ধাক্কার ফলে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। ওই সময় বাসের সামনের সিটে একজন যাত্রী বসা ছিলেন। তবে ভাগ্যক্রমে তিনি কোনও আঘাত পাননি। এছাড়া ধাক্কা লাগায় পিলারও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩