ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা প্রশাসককে পশ্চিমাঞ্চল মুক্তিযোদ্ধা সমবায় সমিতির ফুলেল শুভেচ্ছা যুক্তরাষ্ট্রে ডিপফেক আইনে 'কৃত্রিম বুদ্ধিমত্তা' ব্যবহারকারী ব্যক্তি দোষী সাব্যস্ত বারী রাজশাহী মহানগর শাখার উদ্যোগে অবসর/মৃত্যুজনিত চেক বিতরণে রাসিক প্রশাসক রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন গোদাগাড়ীতে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা তানোরে ফিলিং স্টেশনকে দু'লাখ টাকা জরিমানা মান্দার নুরুল্লাবাদ ইউপিতে আলোচনায় তরুণ নেতৃত্ব,শিহাব পীরগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, পরিবার আত্মগোপনে কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী আগামী শনিবার রাজশাহী আসবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার - ১৯ যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে ফের উত্তেজনা, ট্রাম্পের কড়া বার্তায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়ছে গরমে নিয়মিতিএই ফল খেলে ম্যাজিকের মতো উপকার পাবেন শরীরে রংপুরে আবু সাঈদ হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন মুনকার, নাকিরের প্রশ্নের সময় মুমিনকে যে সুসংবাদ দেওয়া হয় ২৪ ঘণ্টাও টিকল না শান্তি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয়

নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২১:২৬ অপরাহ্ন
নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত
বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। এসময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি রাষ্ট্র সংস্কারে একটিও উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি ‘জুলাই সনদ’ প্রসঙ্গে বলেন, ‘শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট বা এলএফও-এর মাধ্যমে তা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেও (পিএসসি) একই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত। সরকারি চাকরিতে দলীয়করণ নয়, নিরপেক্ষতা নিশ্চিত করা তরুণদের বড় প্রত্যাশা।’

উচ্চকক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, ‘উচ্চকক্ষে পার্লামেন্টারি রিভিউ (পিআর) হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে—দেশ ও জাতির কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজশাহীতে আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন