ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন ছেলেও

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:১৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:১৬:১০ অপরাহ্ন
বাবার মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন ছেলেও ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব দক্ষিণে বাবার মৃত্যুর চার ঘণ্টা পর শোকে মারা গেছেন ছেলেও। এ ঘটনায় এলাকায় শোকের ছায় নেমে এসেছে। সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার উত্তর ডিঙ্গাভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, মো. আবুল হাসেম খান (৬০) ও তার ছেলে মো. সোলেমান খান (৩০)।

হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার অসুস্থ হয়ে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন মো. সোলেমান খান)। দুদিন পর একই হাসপাতালে ভর্তি হন তার বাবা মো. আবুল হাসেম খান। সোমবার ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. আবুল হাসেম খান মারা যান। বাবার মৃত্যুর সংবাদ শুনে চিকিৎসাধীন সোলেমান খান আরও অসুস্থ হয়ে পড়েন। চার ঘণ্টা পর সকাল ৯টার দিকে তিনিও মারা যান। ওইদিন সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে দুজনের মরদেহ দাফন করা হয়।

সোলেমানের ছোট ভাই শাহজালাল খান বলেন, ‘এত অল্প সময়ের মধ্যে বাবা-ভাইকে হারালাম। এ কষ্ট কোনোদিন ভুলতে পারব না। ভাইয়ার আয়ে চলত আমাদের সংসার। এখন কী করবো জানি না। এটি শুধু একটি পরিবারের ক্ষতি নয় পুরো গ্রামের জন্য অপূরণীয় শোক।’

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ আহাম্মদ বলেন, ‘বাবা-ছেলের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তবে এটি সম্পূর্ণ অসুস্থতাজনিত মৃত্যু।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক