ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ নন্দীগ্রামে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

নাটোরে চাঁদা দাবিতে দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:০৪:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:০৪:৪৯ অপরাহ্ন
নাটোরে চাঁদা দাবিতে দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪ নাটোরে চাঁদা দাবিতে দোকানে তালা, জামায়াত নেতাসহ গ্রেপ্তার ৪। ছবি: সংগৃহীত
নাটোরের বড়াইগ্রামে চাঁদা না পেয়ে ১০টি দোকানে তালা লাগিয়ে দখলে নেওয়ার অভিযোগে জামায়াত ও বিএনপির চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় উপজেলার আহম্মদপুর বাজারে অভিযান চালিয়ে সেনাবাহিনী তাদের আটক করে।

মঙ্গলবার (২৯ জুলাই) আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার জোয়াড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি রুহুল আমিন (৪৫), তার ভাই জামায়াত কর্মী আজিমুদ্দিন (৪০), হায়দার আলী (৪৮) ও তার বাবা মুজিবর রহমান (৭০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নওপাড়া গ্রামের কোরবান আলী, শাহ আলম, মোতালেব হোসেন ও জাহাঙ্গীর আলম আহম্মদপুর বাজারে নিজেদের মালিকানাধীন জমিতে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদের নামে এসএ এবং আরএস খতিয়ানভুক্ত এই জমি প্রায় ৭০ বছর ধরে তাদের ভোগদখলে আছে।

ভুক্তভোগীদের অভিযোগ, গতকাল বেলা ১১টার দিকে রুহুল আমিন, আজিমুদ্দিন, হায়দার আলী, মুজিবর রহমানসহ ৪০-৫০ জন লাঠিসোঁটা নিয়ে বাজারে গিয়ে দোকানপ্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চাঁদা দেওয়ার জন্য ভুক্তভোগীদের হুমকি দেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে একে একে ১০টি দোকানঘরে তালা লাগিয়ে দেন এবং দোকান ছেড়ে না দিলে প্রাণনাশের হুমকি দেন।

বিকেলে ভুক্তভোগীরা সেনা ক্যাম্প ও বড়াইগ্রাম থানায় অভিযোগ করেন। সন্ধ্যার দিকে সেনাসদস্য ও পুলিশ যৌথভাবে বাজারে অভিযান চালিয়ে দোকানগুলোর তালা খুলে প্রকৃত মালিকদের দখলে ফিরিয়ে দেয়। এসময় অভিযুক্ত চারজনকে আটক করে।

মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, রুহুল আমিন ও তার লোকজন আমাদের কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করছিল। রাজি না হলে দোকানে হামলা ও তালা মেরে দেয়। পরে আমরা মামলা করি।

তবে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত নেতা রুহুল আমিন। তিনি বলেন, ওই জমির প্রকৃত মালিক আমরা। দীর্ঘদিন তারা দখলে রেখেছে। আমরা ভাড়া চেয়েছি, তাই চাঁদা চাওয়ার অপবাদ দেওয়া হচ্ছে। তবে দোকানে তালা দেওয়া আমাদের উচিত হয়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, চাঁদাবাজির ঘটনায় মামলা হয়েছে। সেনাবাহিনী চারজনকে আটক করেছে। তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য