ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ডুবিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:০১:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:০১:৫৩ অপরাহ্ন
ওয়েস্ট ইন্ডিজকে লজ্জায় ডুবিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাস ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার কাছে নিজেদের মাঠে তিন ম্যাচের টেস্ট সিরিজে কোনো পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। এমনকি শেষ ম্যাচে মাত্র ২৭ রানে অলআউট হয়ে পুরো ক্রীড়াবিশ্বে আলোচনার জন্ম দিয়েছিল। এবার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নরা টি-টোয়েন্টিতেও ধবলধোলাই হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে ৫ ম্যাচের সবকটিতেই জিতে ইতিহাস গড়েছে অস্ট্রেলিয়া। যা ফরম্যাটটির ইতিহাসে মাত্র দ্বিতীয়বার।

এর আগে ২০২০ সালে প্রথমবার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল নিউজিল্যান্ড। সফরকারী হিসেবে নেমে ভারত সেবার ইতিহাস গড়েছিল। এর মধ্যে নাটকীয়ভাবে তৃতীয় ও চতুর্থ ম্যাচের ফল নির্ধারণ হয় সুপার ওভারে। এবার ভারতের গড়া ইতিহাসে ভাগ বসালো অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে সবকটিতেই তারা স্বাগতিক ক্যারিবীয়দের লজ্জায় ডুবিয়েছে। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে অস্ট্রেলিয়ার জয়টা ৮–০ ব্যবধানে।

দেশের বাইরের কোনো সফরে হারের মুখ না দেখে সবচেয়ে বেশি জয় পাওয়ার তালিকায় অস্ট্রেলিয়া যৌথভাবে তালিকার দুইয়ে আছে। কোনো ম্যাচ না হেরে এক সফরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের। ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে তারা সব সংস্করণ মিলিয়ে স্বাগতিকদের মোট ৯-০ ব্যবধানে হারিয়েছিল। এবার অস্ট্রেলিয়ার ক্যারিবীয় সফরও শেষ হলো শতভাগ জয় নিয়ে, ৮-০। সমান ব্যবধানে অবশ্য জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়া (ভিন্ন সফর) এবং উইন্ডিজদেরও, তবে তাদের জয় শতভাগ নয়। 

২০০৫ সালে নিউজিল্যান্ড সফরে গিয়ে ৯ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছিল অস্ট্রেলিয়া। বাকি এক ম্যাচ ড্রতে নিষ্পত্তি হয়। এর আগে ১৯৮৩ সালে ভারত সফরে গিয়ে সবমিলিয়ে ১১ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাকি ৩ ম্যাচ ড্র হয়।

আজ (মঙ্গলবার) সেন্ট কিটসে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৭০ রান তোলে। সেই লক্ষ্য ৩ উইকেট ও ১৮ বল হাতে রেখে ছুঁয়ে ফেলে অস্ট্রেলিয়া। এর আগে মিচেল মার্শের দল এই টি-টোয়েন্টি সিরিজে যথাক্রমে ৩ উইকেট, ৮ উইকেট, ৬ উইকেট ও ৩ উইকেটে জিতেছিল। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার