ঢাকা , রবিবার, ১৯ জুলাই ২০২৬ , ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত কক্ষ এখন আধুনিক লাইব্রেরি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযান হিটওয়েভ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আয়োজিত লুডু খেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করলেন রাসিক প্রশাসক সিংড়ায় কৃষি জমি কেটে পুকুর খনন: ৫০ হাজার টাকা জরিমানা আত্রাইয়ে প্রকাশ্যে গাঁজা সেবন, দুই যুবকের এক মাসের কারাদণ্ড তানোরে ৫০ ফিট রাস্তা এখন মরণ ফাঁদ

চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও আমদানিনিষিদ্ধ পাকিস্তানি ক্রিম জব্দ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৩:৫৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৩:৫৮:২২ অপরাহ্ন
চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও আমদানিনিষিদ্ধ পাকিস্তানি ক্রিম জব্দ ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ক্রিমসহ ২ যাত্রীকে আটকের পর মুচলেকায় ছাড়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি ফেরত দুই যাত্রীর কাছ থেকে এসব সামগ্রী জব্ধ করা হয়। 

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকাল সাড়ে ছয়টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি ফেরত ২ যাত্রী নূর নবী ও মো: মিজানুর রহমানকে সন্দেহজনক প্রতীয়মান হয়। পরে, তাদের ব্যাগেজ স্ক্যানিং এ দিলে সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ক্রিমের অস্তিত্ব মেলে। ওই দুই যাত্রীর ব্যাগেজে প্লাটিনাম সিগারেট ১৯০ কার্টুন এবং আমদানি নিষিদ্ধ ৯২০ পিছ পাকিস্তানি ডিউ ক্রিম পাওয়া যায় যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

নুর নবীর বাড়ি ফেনীর ছাগল নাইয়া ও মিজানুর রহমানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী। তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারী ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ