ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও আমদানিনিষিদ্ধ পাকিস্তানি ক্রিম জব্দ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৩:৫৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৩:৫৮:২২ অপরাহ্ন
চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও আমদানিনিষিদ্ধ পাকিস্তানি ক্রিম জব্দ ছবি: সংগৃহীত
চট্টগ্রাম বিমানবন্দরে ১০ লাখ টাকার সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ক্রিমসহ ২ যাত্রীকে আটকের পর মুচলেকায় ছাড়া হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি ফেরত দুই যাত্রীর কাছ থেকে এসব সামগ্রী জব্ধ করা হয়। 

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, সকাল সাড়ে ছয়টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের আবুধাবি ফেরত ২ যাত্রী নূর নবী ও মো: মিজানুর রহমানকে সন্দেহজনক প্রতীয়মান হয়। পরে, তাদের ব্যাগেজ স্ক্যানিং এ দিলে সিগারেট ও আমদানি নিষিদ্ধ পাকিস্তানি ক্রিমের অস্তিত্ব মেলে। ওই দুই যাত্রীর ব্যাগেজে প্লাটিনাম সিগারেট ১৯০ কার্টুন এবং আমদানি নিষিদ্ধ ৯২০ পিছ পাকিস্তানি ডিউ ক্রিম পাওয়া যায় যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

নুর নবীর বাড়ি ফেনীর ছাগল নাইয়া ও মিজানুর রহমানের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী। তাদের পাসপোর্ট নম্বর নথিভুক্ত করা হয় এবং ভবিষ্যতে অনুরূপ ঘটনায় আইনানুগ ফৌজদারী ব্যবস্থা নেওয়া হবে মর্মে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক