ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ রাণীশংকৈলে রাতের আঁধারে কিশোরী অপহরণ, মামলা নেয়নি ওসি: এসপির দ্বারস্থ ভুক্তভোগী পরিবার গুরুদাসপুরে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রেস কনফারেন্স সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠন ও জনগণের সেবা নিশ্চিতের আহবান এমপি মিলনের ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড

মেয়েদের কোপা আমেরিকা: ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ম্যাচটা হচ্ছে না

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৩:৪৯:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৩:৪৯:৫৮ অপরাহ্ন
মেয়েদের কোপা আমেরিকা: ব্রাজিল-আর্জেন্টিনার স্বপ্নের ম্যাচটা হচ্ছে না ছবি: সংগৃহীত
কোপা আমেরিকার সর্বশেষ আসরে কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল লিওনেল মেসিরা। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে হওয়া সেই টুর্নামেন্টে আর্জেন্টিনা একক আধিপত্য ধরে রেখে শিরোপা জিতেছিল। কলম্বিয়ার ছেলেরা সেবার না পারলেও তাদের ম্যাচ হারার ক্ষত খানিকটা ভুলে যাওয়ার উপলক্ষ এনে দিয়েছেন কলম্বিয়ার মেয়েরা। কোপা আমেরিকার মেয়েদের সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়া। 

আজ সকালে কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে ৫–৪ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। ইকুয়েডরের কিটোতে নির্ধারিত সময়ে ম্যাচ গোলশূন্য থাকার পর খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

আর্জেন্টিনার হারের সঙ্গে সমর্থকদের ব্রাজিল-আর্জেন্টিনার মেয়েদের কোপা আমেরিকার ফাইনাল দেখার স্বপ্নও ভেঙে যায়। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ভোরে ব্রাজিল মুখোমুখি হবে উরুগুয়ের। বাংলাদেশ সময় আগামী ৩ আগস্ট রাত ৩ টায় অনুষ্ঠিত হবে ফাইনাল।

সে ফাইনালে ওঠার পথে আজ ৯০ মিনিটের খেলায় আর্জেন্টিনার চেয়ে এগিয়ে ছিল কলম্বিয়া। বিশেষ করে বল দখলের লড়াইয়ে। নির্ধারিত সময়ের ৬২ শতাংশ বল দখলে রেখে ১৬টি শট নিয়েছিল কলম্বিয়া যার ৫টি লক্ষ্যে ছিল। অপরদিকে আর্জেন্টিনা ১০ শটের ৩টি লক্ষ্যে রাখতে পেরেছিল। যদিও শেষ পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি।

টাইব্রেকারে প্রথম পাঁচ শটে দুই দলই চারবার করে বল জালে পাঠায়। আর্জেন্টিনার হয়ে ফ্লোরেন্সিয়া বনসেগুন্দো, সোপিয়া ব্রাউন, আলদানা কমেত্তি ও কিশি নুনেজ টাইব্রেকারে বল জালে পাঠালেও তৃতীয় শটটি থেকে গোল করতে ব্যর্থ হন পাউলিনা গ্রামাগগিলা।

আর্জেন্টিনার তৃতীয় শটটি মিস হলেও কলম্বিয়ার চতুর্থ শটটিতে গোল করতে পারেননি মায়রা রামিরেজ। আর তাতেই ম্যাচে ভারসাম্য এসেছিল দুই দলের ৫টি করে শট শেষে। সাডেন ডেথে গড়ানো টাইব্রেকারে কলম্বিয়ার ষষ্ঠ শট থেকে গোল এনে দেন ওয়েন্ডি বোনিলা। পিছিয়ে পড়া আর্জেন্টিনার আশার আলো এলিয়ানা স্তাবিলের ষষ্ঠ শটটি ফারপোস্টে লেগে ফিরে আসে। সঙ্গে সঙ্গে ৫-৪ গোল ব্যবধানে টাইব্রেকার জিতে আনন্দে ভাসে পুরো কলম্বিয়া। 

কোপা আমেরিকায় একচ্ছত্র আধিপত্য ব্রাজিলের মেয়েদের। ১৯৯১ সাল থেকে হওয়া মেয়েদের কোপা আমেরিকার আগের ৯ টুর্নামেন্টের ৮টিতে চ্যাম্পিয়ন ব্রাজিল। শুধু ২০০৬ সালে ঘরের মাটিতে আয়োজিত টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা