ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত, উদযাপন কমিটি ঘোষণা কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার রাজশাহীতে মাদ্রাসাছাত্রকে বলাৎকার: বিচার চাওয়ায় পরিবারকে এলাকা ছাড়া ‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও

ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১২:০২:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১২:০২:১৫ পূর্বাহ্ন
ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ ভোলায় যৌতুক না পেয়ে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
যৌতুক দিতে না পারায় দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন ভোলা সদর উপজেলার উম্মে হাবিবা (২২) নামের এক গৃহবধূ।
ভোলা পৌরসভা ৮ নং ওয়ার্ডের পৌর কাঠালী গ্রামের বাসিন্দা মোঃ সালাউদ্দিন এর যৌতুকলোভী ছেলে মোঃ কামরুল হাসান (৩০), শাশুড়ি বিউটি বেগম (৬০), শশুর সালাউদ্দিন (৬৮), ননদ সিমা বেগম (৩৫) দের অত্যাচারে জর্জরিত হয়ে অবশেষে ন্যায়বিচারের আশায় আইনের শরণাপন্ন হয়েছেন তিনি।

এই ঘটনাকে কেন্দ্র করে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কানাইনগর গ্রামের বাসিন্দা মোঃ ছিদ্দিক ওরফে বাহার এর মেয়ের সাথে পৌর কাঠালীর কামরুল এর ৩ বৎসর পূর্বে ইসলামী শরীয়ত ও রেজিঃ কাবিনমূলে বিবাহ হয়। বিবাহিত সংসার জীবনে কারিমা হাসান নামের ১৫ মাস বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে। বিবাহের কিছু দিন পর হইতে কামরুল হাবিবা কে ঠিকমতো ভরণপোষণ দেয় না। কামরুল তার বাবা, মা ও বোনের প্ররোচনা ও কুপরামর্শে যৌতুকের দাবীতে হাবিবার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে। তাকে কারনে অকারনে মারধর করে। বিবাহের সময় হাবিবা কামরুল কে ১ ভড়ি ওজনের স্বর্ণের চেইন ১২ আনা ওজনের স্বর্ণের ৩টি আংটি ও নগদ ৫০ হাজার টাকা ও বিভিন্ন মালামাল যৌতুক হিসাবে দেয়। কামরুল পূর্ণরায় তার পরিবারের সদস্যদের প্ররোচনায় ও কুপরামর্শে যৌতুকের দাবীতে হাবিবাকে নানান প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করিতে থাকে। 

হাবিবা তার মেয়েদের ভবিষ্যতের কথ্য চিন্তা করে স্বামীর সকল প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করে আসিতেছে। গত ১৫ মে বেলা অনুমান ১১.৩০ ঘটিকার সময় তাদের বসত বাড়ীতে বসিয়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করিয়া কামরুল অন্যান্যদের কুপরামর্শে স্ত্রী কে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করিতে নিষেধ করিলে কামরুল তাকে এলোপাথারী কিল ঘুষি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নিলা ফুলা জখম করে। তাহার হাতে থাকা কাঠের চেড়া দিয়া হাবিবা কে এলোপাথারী মারধর করে। তার ডাকচিৎকারে হাবিবাকে রক্ষা করার জন্য আশপাশের লোকজন আগাইয়া আসিলে কামরুল হাবিবা কে বিভিন্ন প্রকার ভয়ভীতি হুমকী প্রদান করে মেয়ে কে রাখিয়া তাকে কে ঘর হইতে বাহির করিয়া দেয়। পরবর্তীতে পুলিশের সহায়তায় হাবিবা তার মেয়েকে উদ্ধার করে। 

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, বাচ্চা আটকে রাখার একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বাচ্চাটি উদ্ধার করে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে অভিযুক্ত বিউটি বেগম এর কাছে জানতে চাইলে তিনি পুরো ঘটনাটি অস্বীকার করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার

কালু মিস্ত্রির মোড়ে অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং: কিশোর গ্যাংয়ের তিন সদস্য গ্রেফতার