ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এই প্রথম দেশের অর্থনীতির আকার ছাড়াল ৫০০ বিলিয়ন ডলার নড়াইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী রাণীশংকৈলে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত ‘বলিউডের কেউ আমাকে মেসেজ করে না!’ নতুন ছবির প্রচারে ইন্ডাস্ট্রির একাংশকে বিঁধলেন কঙ্গনা ঢুকতে দেয়নি আমেরিকা, দেশে ফিরতেই বীরের সম্মান পেলেন ‘আফ্রিকার সেরা রেফারি’ ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুল শিক্ষার্থীর মৃত্যু বিশ্বকাপের পর্দা উঠছে কাল, উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে যেসব চমক আসরের পর কাজা নামাজ পড়া যাবে কি? ব্যভিচার ও মানহানির মামলায় খালাস পেলেন নাসির-তামিমা হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু ‘অভিনয়ে ফিরতে চাই’, অনেক দিন বড়পর্দা থেকে দূরে এনা রাজধানীতে দুই বাসের চাপায় যুবকের মৃত্যু ২৮ ঘন্টা পর মেঘনায় নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার ধর্ষণে প্রতিবন্ধী কিশোরী অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১ রাণীশংকৈলে পুলিশের রাতভর অভিযান: ১,৪১৫ পিস ইয়াবাসহ ৫ মাদক কারবারী আটক নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৭ ফেনীতে হত্যা মামলার পলাতক আসামি বিল্লাল গ্রেফতার রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি

ধনশ্রীর বরকে চুরি করেছেন, চহলকে নিয়ে টানাটানি!

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০২:৪৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০২:৪৯:০৬ অপরাহ্ন
ধনশ্রীর বরকে চুরি করেছেন, চহলকে নিয়ে টানাটানি! ছবি: সংগৃহীত
তাঁদের সম্পর্কের আগল আলগা হচ্ছে। ধীরে ধীরে তাঁদের সম্পর্ককে আরও প্রকাশ্য আনছেন বেতার উপস্থাপক মহওয়াশ ও ক্রিকেট তারকা যুজবেন্দ্র চহল। প্রাক্তন স্ত্রী ধনশ্রী বর্মার সঙ্গে বিচ্ছেদের পর প্রথম বার দু’জনকে একসঙ্গে দেখা যায় চ্যাম্পিয়ন্স ট্রফির সময়। ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে দুবাইয়ের স্টেডিয়ামে পাশাপাশি বসেছিলেন তাঁরা। পরে আইপিএল পঞ্জাব কিংসের ম্যাচের সময় অনেক বার স্টেডিয়ামে দেখা গিয়েছে মহওয়াশকে। চহলের জন্য গলা ফাটিয়েছেন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে চহলের ম্যাচ জেতানো পারফরম্যান্সের পর হোটেলে তাঁর জন্য গোলাপের তোড়াও পাঠিয়েছিলেন মহওয়াশ।

সম্প্রতি লন্ডনের রাস্তায় হাত ধরে হাঁটতে দেখা যায় তাঁদের। এ ছাড়াও যুজবেন্দ্রের জন্মদিনে লন্ডনের রাস্তার বিরাট আয়োজন করেন ‘প্রেমিকা’ মহওয়াশ। সেই ভিডিয়ো নিজের পাতায় পোস্ট করেছেন ক্রিকেট তারকা নিজেই। তার পর থেকেই ক্রমাগত কটাক্ষের মুখে মহওয়াশ। ‘লোকের বর চুরি করেছেন’, কেউ লিখছেন, ‘একটা প্রতারক কোথাকার।’ এ বার তাঁদের উত্তর দিলেন মহওয়াশ।

মহওয়াশের সঙ্গে চহলের প্রেমের খবর ছড়িয়ে পড়ার পর থেকে তাঁকে সমাজমাধ্যমে ‘ঘর-ভাঙানি’ তকমা পেতে হয়েছে। এমনকি, চহলের প্রাক্তন স্ত্রী ধনশ্রীও নানা ইঙ্গিত দিয়েছেন। যদিও মহওয়াশ দিনকয়েক আগেই জানান, লোকের কথায় পাত্তা দিতে নারাজ তিনি। এ বার আর আকারে-ইঙ্গিতে নয়, সরাসরি জানিয়ে দিলেন তিনি কারও বর চুরি করেননি।

মহওয়াশের কথায়, ‘‘কেউ যদি তোমাকে ঠকায় তাকে ছেড়ে দেওয়া ভাল। ঠকানো যার স্বভাব, প্রতি বার একই কাজ করবে সে। আসলে ভালবাসা মূল্যবান। এটা এমন একটা জিনিস, যে কোনও মানুষের সঙ্গে হবে তেমনটা নয়। যিনি ঠকাচ্ছেন তাঁকে তাঁর মতো ছেড়ে দেওয়া ভাল।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী