ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

ভার্টেক্স ওয়ার্ল্ডে পদোন্নতিসহ এক্সক্লুসিভ কার পেলেন হীরা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০২:৩৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০২:৩৫:০৩ অপরাহ্ন
ভার্টেক্স ওয়ার্ল্ডে পদোন্নতিসহ এক্সক্লুসিভ কার পেলেন হীরা ভার্টেক্স ওয়ার্ল্ডে পদোন্নতিসহ এক্সক্লুসিভ কার পেলেন হীরা
নাটোরের গুরুদাসপুরের তরুণ উদ্যোক্তা আনিসুর রহমান হীরাকে এক্সক্লুসিভ কার ও বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে অনলাইনে পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড। একই সাথে জিএম পদে পদোন্নতি হয়েছে তার।

জানা যায়, গত ২৬ জুলাই ময়মনসিংহের আসপাডা অডিটরিয়ামে কার সেলিব্রেশনের উদ্বোধন করেন ভার্টেক্স ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তোজাম্মেল হক বকুল। এদিন উৎসবমুখর পরিবেশে সেরা পারফর্মারদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক প্রদান করেন তিনি। কোম্পানীর বেস্ট সেলস অ্যাসিভার অ্যাওয়ার্ড পুরস্কার পান টাঙ্গাইলের মো. আব্দুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ ও ট্রেইনার আমিনুল ইসলাম হৃদয়।

অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে পারফর্মারদের সেরার সেরা বিক্রয় প্রতিনিধি হওয়ায় নাটোরের তরুণ উদ্যোক্তা আনিসুর রহমান হীরাকে জিএম পদে পদোন্নতিসহ এক্সক্লুসিভ প্রাইভেট কারের চাবি প্রদান করা হয়। মূহুর্মুহু করতালি ও ফুলেল শুভেচ্ছায় উৎসবমুখর হয়ে ওঠে অডিটরিয়াম। অনুষ্ঠানের আরেকটি আকর্ষণ ছিল কর্মকর্তা-কর্মচারীদের কৃতি সন্তানদের এককালীন বৃত্তির অর্থ ও সংবর্ধনা প্রদান। পারস্পারিক বন্ধন ও প্রেরণার উৎসবে ভরা ছিল অনুষ্ঠানটি ।

প্রধান অতিথি এমডি তোজাম্মেল হক বকুল বলেন, পণ্য বিক্রির মাধ্যমেও অনলাইন বিজনেস নেটওয়ার্ক গড়ে তোলা যায়- ভার্টেক্স ওয়ার্ল্ড লিমিটেড তার প্রকৃষ্ট উদাহরণ। এর বরপুত্র হলেন- দেশসেরা পারফর্মার আনিসুর রহমান হীরা। তার সাফল্যের স্বীকৃতি কর্মীদের মধ্যে সারা জাগিয়েছে। যা কোম্পানির ভবিষ্যত পথ চলায় নতুন দিগন্তের উন্মোচন ঘটাবে।

সংবর্ধিত হীরা বলেন, আমার সাফল্যের বড় অংশীদার আমার স্ত্রী শিউলী বেগম। নানা ধকল সহ্য করেও দুঃসময়ে আমাকে উৎসাহ ও প্রেরণা দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে ভার্টেক্স এর কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যম কর্মী, দেশের নানা প্রান্ত থেকে আগত বিক্রয় প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভার্টেক্স ওয়ার্ল্ডের এজিএম মজিবুর রহমান মজনু।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ