ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের প্রথমবার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছেন মেসি চোরাচালানে প্রযুক্তির অপব্যবহার রোধে আন্তর্জাতিক মানের আইন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাজশাহীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলার পর্যটন শিল্পের মুখ সানি লিয়োনি? মন্দারমণিতে করবেন শুটিং সিংড়া বিয়াম ল্যারেটরী স্কুল প্রাথমিক বৃত্তিতে এবারও উপজেলার শীর্ষে

ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ মিললো বিলে

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫৭:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫৭:৪৮ অপরাহ্ন
ম্যানহোলে পড়ে নিখোঁজ সেই নারীর মরদেহ মিললো বিলে ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে ম্যানহোলে পড়ে নিখোঁজের দুই দিন পর বিল থেকে  ফারিয়া তাসনিম জ্যোতির মৃতদহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে বিলের কচুরিপানার ভেতর থেকে এই নিখোঁজ নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।  

এ ঘটনার পর থেকে গতকাল পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা মহাসড়কের বিভিন্ন স্থানে ড্রেন ও  বিল এলাকায় উদ্ধার তৎপর চালালও মৃতদেহ সন্ধান পাওয়া যায়নি।

নিহত ফারিয়া তাসনিম জ্যোতি রাজধানীর মিরপুরে বসবাস করতেন। তিনি মনির ট্রেডিং নামে ডারমা এন্ড কসমেটিক প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় বলে জানা গেছে।

নিহতের স্বজন‌ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাতে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় স্থানীয় ইম্পেরিয়াল হাসপাতালে ওষুধ বিপননের কাজে এসেছিলেন ফারিয়া তাসমিন জ্যোতি। বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় হঠাৎ অসাবধানতাবশত হাসপাতালের সামনে ঢাকনাবিহীন ম্যানহোলে পড়ে যান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। 

এরপর ফায়ার সার্ভিসের গত দুইদিন উদ্ধার অভিযান চালিয়ে মৃতদেহের সন্ধান পায়নি। আজ সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিলের কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ এই নারীর মৃতদেহ উদ্ধার করে বলে বলে জানান টঙ্গী ফায়ার সার্ভিসের ইনচার্জ মোঃ শাহিন আলম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২

পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২