ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেসব বিষয়ে একমত

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫৩:৫২ অপরাহ্ন
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেসব বিষয়ে একমত ছবি: সংগৃহীত
চলতি মাসের মধ্যে যেসব বিষয় একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে-এ কথা জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, খসড়া দেয়া হয়েছে আজ বা কাল প্রাথমিকপর্যায়ে ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে। যে সব বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২১তম দিনের আলোচনা শুরুর আগে এ কথা বলেন তিনি।
 
আলী রীয়াজ বলেন, খসড়া দেয়া হয়েছে। আজ বা কাল প্রাথমিকপর্যায়ের ঐক্যমতের খসড়া পৌঁছে দেয়া হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে যে সব বিষয় একমত হবে তার চূড়ান্ত রূপ দিতে হবে।
 
একমত হওয়া বিষয়গুলো-
 
১. সংবিধানের ৭০ অনুচ্ছেদ (নোট অব ডিসেন্ট) 
২. সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব
৩. নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ
৪. রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান
৫. বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ 
৬. জরুরি অবস্থা ঘোষণা কাঠামো
৭. প্রধান বিচারপতি নিয়োগ (নোট অব ডিসেন্ট) 
৮. সংবিধান সংশোধন 
৯. প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (নোট)
১০. নির্বাচন কমিশনের নিয়োগ বিধান
১১. প্রধানমন্ত্রী হিসেবে ব্যক্তির মেয়াদকাল
১২. পুলিশ কমিশন গঠন।
 
সকালে ২১তম দিনের সভায় তত্ত্বাবধায়ক সরকারের নিয়োগ ও গঠন কাঠামো এবং নারী প্রতিনিধিত্ব নিয়ে সংলাপ শুরু হয়েছে। এছাড়াও অমীমাংসীত বিষয় নিয়ে আলোচনা করা হবে। রাষ্ট্রকাঠামোর মৌলিক ২০টি সংস্কারের মধ্যে ১২টিতে নোট অব ডিসেন্টসহ একমতে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো। বাকি কয়েকটি বিষয়ে আংশিক একমত হয়েছে। দ্বিতীয় দফার আলোচনা খসড়া বিষয়ে আগামীকাল দুপুরের মধ্যে দলগুলোর মতামত দিতে হবে।
 
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টির মতো রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
 
এ সময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত আছেন।
 
এদিন অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে কমিশন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক