ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

'আমি শান্তির রাষ্ট্রনেতা', ঢাক পেটালেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:৫০:৩২ অপরাহ্ন
'আমি শান্তির রাষ্ট্রনেতা', ঢাক পেটালেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আবহে হস্তক্ষেপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে বলে দাবি তাঁর। শুধু তাই নয়, নিজেকে ‘President of Peace’ অর্থাৎ ‘শান্তির রাষ্ট্রনেতা’ বলেও ঘোষণা করেছেন তিনি।

সাম্প্রতিক সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানিয়েছে থাই ও কম্বোডিয়ান কর্মকর্তারা। প্রাচীন সীমান্ত বিবাদের কারণেই এই সংঘর্ষ বলে মনে করা হচ্ছে। যদিও যুদ্ধবিরতির ঘোষণার পরও গোলাগুলি থামেনি বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।

নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ-এ স্কটল্যান্ড থেকে পোস্ট করে ট্রাম্প লেখেন, “আমি থাইল্যান্ডের অ্যাক্টিং প্রধানমন্ত্রী এবং কাম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ফোনে বলেছি, যতক্ষণ না যুদ্ধ বন্ধ হচ্ছে, কোনও বাণিজ্য চুক্তি হবে না। এরপর দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।”

তিনি আরও লেখেন, “আমার নির্দেশে ট্রেড টিম আবার দুই দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা শুরু করছে। মাত্র ছ’মাসেই আমি একের পর এক যুদ্ধ বন্ধ করেছি। আমি গর্বিত, আমি শান্তির প্রেসিডেন্ট!”

উল্লেখ্য, আসিয়ান (ASEAN)-এর বর্তমান সভাপতি এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই শান্তি আলোচনার মধ্যস্থতা করেন। মালয়েশিয়ার রাজধানীর কাছেই নিজের বাসভবনে তিনি থাই ও কাম্বোডিয়ান নেতাদের নিয়ে আলোচনা করেন। সেই বৈঠকের পরই আনুষ্ঠানিক যুদ্ধবিরতির ঘোষণা আসে।

যদিও যুদ্ধবিরতির ঘোষণা হলেও সংঘর্ষ একেবারে থেমে যায়নি। কাম্বোডিয়ার এক শরণার্থী শিবিরের প্রধান মাউন নারা জানান, “ঘোষণার কয়েক ঘণ্টা পরেও গুলির আওয়াজ শুনতে পাচ্ছি। এখনও কিছু বলা যাচ্ছে না, রাত গড়িয়ে গেলে বোঝা যাবে।”

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, “আমি বলেছি, যারা পরস্পরকে মারছে, তাদের সঙ্গে আমি কোনও বাণিজ্য করব না। ট্রেডের মাধ্যমেই সমস্যার সমাধান করলাম।”

বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প আবারও প্রমাণ করলেন— কূটনৈতিক আলোচনার পাশাপাশি তিনি বাণিজ্যকেই একটি কার্যকর অস্ত্র হিসেবে ব্যবহার করছেন বিশ্ব রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্য।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি