ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস : বগুড়ায় যুবকদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধকরণ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:৪২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:৪২:২২ অপরাহ্ন
বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস : বগুড়ায় যুবকদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধকরণ বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস : বগুড়ায় যুবকদের পরিবেশ সচেতনতায় উদ্বুদ্ধকরণ
"প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়ন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস -২০২৫ পালিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) এ উপলক্ষে বিশ্ব ব্যাংক এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এর অর্থায়নে, "Sustainable Microenterprise and Resilient Transformation (SMART)" প্রকল্পের আওতায়, সহযোগী সংস্থা দেশের শীর্ষ স্থানীয় ও  জাতীয় মানের বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়িত 'Promoting sustainable growth in machinery and equipment sub-sector through RECP practices' এর অধীনে 'রেলওয়ে মার্কেট মডেল পরিবেশ ক্লাবে' এক বিশেষ "Youth Engagement (Environmental Awareness) program" এর আয়োজন করা হয়।

বগুড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত এই কর্মসূচিতে দ্বাদশ শ্রেণির ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সোমবার বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল রোকেয়া পারভীন। প্রোজেক্ট ম্যানেজার মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় পরিচালিত হয় পুরো অনুষ্ঠানটি।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল এনভায়রনমেন্ট এন্ড আরইসিপি অফিসার মোঃ রফিকুল ইসলামের মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি "প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়ন" প্রতিপাদ্যের আলোকে অত্যন্ত সাবলীলভাবে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) এবং SMART প্রকল্পের পরিচিতি তুলে ধরেন। তাঁর উপস্থাপনায় পরিবেশ, আবহাওয়া, জলবায়ু, জলবায়ু পরিবর্তনের কারণ এবং বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষাপটে এর প্রভাব বিস্তারিত উদাহরণসহ ব্যাখ্যা করা হয়। একইসাথে জলবায়ু পরিবর্তন রোধে আমাদের করণীয় বিষয়গুলোও আলোকপাত করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

প্রবন্ধ উপস্থাপনা শেষে বিশ্ব প্রকৃতি সংরক্ষণ দিবস ২০২৫ এর প্রতিপাদ্যের আলোকে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে বিজয়ীদের মধ্যে প্রথম তিন জনকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম। অধ্যক্ষ তাঁর বক্তব্যে প্রকৃতি সংরক্ষণে সকলের সচেতন হওয়ার আহ্বান জানান। এমন একটি গুরুত্বপূর্ণ দিবসে তাঁর প্রতিষ্ঠানে "Youth Engagement program" আয়োজন করার জন্য তিনি গ্রাম উন্নয়ন কর্ম (গাক) সংস্থার কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সার্বক্ষণিক উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষিকা জনাবা মোছাঃ মিনি খাতুন এবং প্রকল্পের অন্যান্য সকল কর্মকর্তাগণ। এই আয়োজন যুবকদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩