ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ মোহনপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাওকান্দি কলেজে সংঘর্ষ: সংবাদ সম্মেলনে অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম জ্যেষ্ঠ সাংবাদিক রেজাউল করিম রাজুর মাতা রিজিয়া বেগমের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক ‘গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র এখন তো আওয়ামী লীগ নেই, শিবিরের ‘গুপ্ত রাজনীতি’ করার দরকার কী বড় পর্দায় আসছে ‘কিং’, তারিখ জানালো প্রযোজনা সংস্থা তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী ও ঢাকাসহ ২৭ জেলা মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী সাতক্ষীরা ৬৩ লাখ টাকার সোনাসহ নারী আটক পুলিশের ভয়ে কানের ভেতর ইয়াবা ঢুকিয়ে ফেলেন নিরব তীব্র লোডশেডিং কবে কমবে, জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী রাজশাহীতে শিক্ষকের হাতে বিএনপির একাধিক নেতা লাঞ্ছিত সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সতর্কতা জারি  সৌদি পৌঁছেছেন ৩২৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ন্যানো ইউরিয়া বিষয়ক কারিগরি উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী আহসান হাবীব

বিএমডিএর খাল খননে অনিয়মের অভিযোগ

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১১:৩১:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১১:৩১:০৪ অপরাহ্ন
বিএমডিএর খাল খননে অনিয়মের অভিযোগ বিএমডিএর খাল খননে অনিয়মের অভিযোগ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) খাল খনন কাজে ব্যপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, ঠিকাদার খালের মাটি কম কেটেই কাজ শেষ করেছে।

এ ঘটনায় বিএমডিএর চেয়ারম্যান ড. এম. আসাদুজ্জামানের কাছে একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। কিন্ত্ত অজ্ঞাত কারণে এখানো অভিযোগের তদন্তই হয়নি।স্থানীয়রা জানান, সরেজমিন তদন্ত করা হলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।

জানা গেছে, বরেন্দ্র এলাকায় খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প-দ্বিতীয় পর্যায়ের অধীনে  এই কাজটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বড়িয়া খাস খালে। প্রায় ২৭৯ দশমিক ৬০ মিটার খাল সংস্কারের এই কাজটি দেওয়া হয় আইকন ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে। আইকন ট্রেড ইন্টারন্যাশনালের কাছ থেকে কাজটি কিনে নিয়ে করছেন রাজশাহীর হেতেমখাঁ এলাকার ঠিকাদার মোঃ শাকিব।

এদিকে নথিপত্রে দেখা গেছে, ২০ লাখ ৫৩ হাজার ৫৯৯ টাকার এ কাজের মধ্যে শুধু মাটি খননের জন্যই বরাদ্দ ১৯ লাখ ৭৯ হাজার ৬৬৫ টাকা। খাল থেকে মোট ১৭ হাজার ৯৯৬ কিউম মাটি খনন যন্ত্রের মাধ্যমে তুলে পাড়ে দেওয়ার কথা। প্রতি কিউমের জন্য বরাদ্দ ১১০ টাকা। গত ১০ এপ্রিল ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেন প্রকল্প পরিচালক নাজিরুল ইসলাম।

এরপর কাজ শুরু করেন ঠিকাদার শাকিব। ইতোমধ্যে খননের কাজ শেষ করে খননযন্ত্র তুলে নেওয়া হয়েছে খাল থেকে। এখন অভিযোগ উঠেছে যে, ঠিকাদার ১৭ হাজার ৯৯৬ কিউম মাটির বদলে তুলেছেন ১২ হাজার কিউম। অর্থাৎ, প্রায় সাড়ে ৫ লাখ টাকার কম মাটি কাটা হয়েছে।

এদিকে গত ১৩ মে মঙ্গলবার  খাইরুল ইসলাম নামের এক ব্যক্তি ডাকযোগে বিএমডিএ চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগটি পাঠান। এর একটি কপি পাওয়া গেছে। অভিযোগে বলা হয়েছে, নাচোলের বুড়িয়া খাস খাল নামে পরিচিত এই খালটি সেন্দুর মুচি ব্রিজ সংলগ্ন। ঠিকাদার শাকিব আইউব আলী নামের এক ব্যক্তিকে দিয়ে খালটি খনন করিয়েছেন।

অন্যদিকে গত ৮ মে খননের কাজ শেষ করেছেন আইউব। খাড়িতে ১৭ হাজার ৯৯৬ কিউম মাটি খননের কথা থাকলেও বিএমডিএর নাচোল উপজেলা জোন অফিসের কর্মকর্তাদের ম্যানেজ করে ১২ হাজার কিউম মাটি খনন করা হয়েছে। এখন বিল করার জন্য ঠিকাদার শাকিব সংশ্লিষ্ট কর্মকর্তাকে ম্যানেজ করে ফেলেছেন। তাদের কাছে আইউব আলী প্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন। কারণ আইউব আলী বরাদ্দের চেয়ে কম মাটি খনন করে কর্মকর্তাদের টাকার বান্ডিল দিয়ে মিষ্টি মুখ করতে পঞ্চমুখ বলে জনশ্রুতি রয়েছে।

অভিযোগে আরো বলা হয়, যেসব খাল খনন করতে প্রায় ৫০ টাকা কিউম খরচ হয় সেসব খাল আইউব আলী ৩৫ থেকে ৪০ টাকা কিউমের মধ্যে খনন করে দেন। এতে ঠিকাদারদের কাছেও তিনি প্রিয় ব্যক্তি। আইউব আলী খাল খনন করলে কোন কর্মকর্তা তা ভালোভাবে মাপজোখ করেন না। কারণ, কম মাটি খননের জন্য তাদের কাছে যথারীতি হিস্যা অনুযায়ী টাকার বান্ডিল পৌঁছে যায় এমন কথাও শোনা যাচ্ছে।

অসমর্থিত একটি সুত্র জানায়,কিছুদিন পুর্বে মাটি কম খননের জন্য এক্সচেঞ্জ (নির্বাহী প্রকৌশলী) রফিকুল ইসলাম ও শামসুল ইসলাম প্রতিবাদ করলে ঠিকাদার শাকিব ও আইউব আলী তাদের সঙ্গে অসৌজন্যমূলক  আচরণ করেন।

জানতে চাইলে ঠিকাদার মো. শাকিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, মাটি কম খনন করা হয়নি। কার্যাদেশে যা ছিল, সে অনুযায়ী কাজ করা হয়েছে। খননের কাজে নিয়োজিত থাকা আইউব আলী জানান, পাঁচ-ছয়দিন আগে তিনি খনন শেষ করে স্কেভেটর তুলে নিয়ে এসেছেন।

এবিষয়ে বিএমডিএর নাচোল জোন কার্যালয়ের সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম বলেন, আগে ছিল খাল, খননের পর এখন সেটা নদী হয়ে গেছে। আমরা ১০০ ভাগ কাজ বুঝিয়ে দিত পারবো

এবিষয়ে প্রকল্পের পরিচালক বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম মঙ্গলবার দুপুরে বলেন, খাল খননের কাজ প্রায় শেষ। কিছু জায়গায় গাছ আছে, তাই খনন করা যাচ্ছে না। মাটি কম খননের ব্যাপারে সংস্থার চেয়ারম্যানের কাছে দাখিল হওয়া অভিযোগের বিষয়ে তিনি বলেন, আগামীকাল আমাদের লোক যাবে। তারা মাপজোখ করবে। যতটুকু মাটি ঠিকাদার কাটবেন, ততটুকুরই বিল পাবেন। বেশি টাকা দেওয়া হবে না। পরদিন খালে মাপজোখ করা হয়েছে কি না জানতে পরেরদিন দুপুরেও প্রকল্প পরিচালককে ফোন করা হয়। তখন তিনি উত্তেজিত হয়ে বলেন, কম মাটি কেটেছে কি না সেটা আমরা বুঝবো। সাংবাদিকদের জবাব দিতে পারবো না। মোবাইলে কথাও বলবো না। অফিসে আসতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএমডিএফ আর্থিক সহায়তায় রাসিকের প্রস্তাবিত প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত