ঢাকা , বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্পর্ক ও প্রতারণা নিয়ে নতুন মন্তব্য রকুল প্রীত সিংর নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ প্রতিপাদ্যে রাজশাহীতে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত কৃষকের সার খুচরা দোকানে , রাণীশংকৈলে দুই দোকানে জরিমানা মোহনপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস জনসচেতনতা বৃদ্ধিতে বাঘায় গ্রাম আদালত বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি সুমন গ্রেফতার আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবসে তানোরে কৃষিপ্রাণবৈচিত্র্য উৎসব চৌদ্দগ্রামে ৪০ লাখ টাকার ভারতীয় শাড়িসহ আটক ৩ ফেনীতে ৫৩ কেজি গাঁজাসহ আটক ২ চৌদ্দগ্রামে বিদেশি মদ ও বিয়ারসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ দল ঘোষণার দুদিন পর নেইমারকে নিয়ে দুঃসংবাদ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানেই থাকবে, কড়া বার্তা মোজতবা খামেনির স্ত্রী চলে যাওয়ায় গ্রাম পুলিশের আত্মহত্যা সিরাজগঞ্জে বিয়ের দাবিতে কিশোরীর অনশন, পালিয়েছেন প্রেমিক ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক আটক বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  বিশ্বকাপের নতুন গানের টিজারেই মাত করলেন শাকিরা পাবনা বিসিকে “শিল্প কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জিম্বাবুয়েকে ৯১ রানে হারাল বাংলাদেশ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১০:১৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১০:১৮:২৭ অপরাহ্ন
জিম্বাবুয়েকে ৯১ রানে হারাল বাংলাদেশ ছবি: সংগৃহীত
দুই ওপেনারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে উড়ন্ত শুরু পেয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বিশেষ জাওয়াদ আবরার এদিন রীতিমতো ঝড় তোলেন। তবে শক্ত ভিতে দাঁড়িয়েও সুবিধা করতে পারেননি মিডল অর্ডার ব্যাটাররা। তাতে বড় সংগ্রহ গড়া হয়নি টাইগারদের। মাঝারি মানের পুঁজি নিয়েও বোলারদের কল্যাণে বড় জয় পেয়েছে বাংলাদেশ।

হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জাওয়াদ। জবাবে খেলতে নেমে ৪২ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৩ রানের বেশি সংগ্রহ করতে পারেনি জিম্বাবুয়ে।

২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩ রান যোগ করেন জিম্বাবুয়ে। বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন আল ফাহাদ। তবে দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ ব্যাটিং করেন নাথানিয়েল হ্লাবানগানা ও কিয়ান ব্লিগনট। নাথানিয়েল ৫৩ রান করে সজাঘরে ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় স্বাগতিকরা। ১৪০ রানে চতুর্থ উইকেট হারানো জিম্বাবুয়ে আর ৪৩ রান যোগ করতেই হারিয়েছে পরের ৬ উইকেট। তাতে দুইশর আগেই অলআউট হয় তারা।

বাংলাদেশের হয়ে ১৪ রানে ৩ উইকেট পেয়েছেন সামিউন বশির রাতুল। এ ছাড়া ২টি করে উইকেট পেয়েছেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম।

এর আগে ব্যাট হাতে বাংলাদেশকে ভালো শুরু এনে দিয়েছিলেন জাওয়াদ ও রিফাত বেগ। দুই প্রান্ত থেকেই রোডেশিয়ান বোলারদের ওপর আক্রমণ করে বাংলাদেশ। রীতিমতো বল ফেলার জায়গা খুঁজে পাচ্ছিলো না স্বাগতিক বোলাররা।

উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি রিফাত। ৩৫ বলে ৩১ রান করেছেন এই ওপেনার। তবে আরেক ওপেনার জাওয়াদ সেঞ্চুরির পথে হাঁটছিলেন। মাত্র ৩৯ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৬৩ বলে ৮২ রান এসেছে তার ব্যাট থেকে।

তিনে নেমে ভালোই শুরু করেছিলেন আজিজুল হাকিম তামিম। তবে ফিরেছেন ৩৪ রান করে। তামিম ফেরার পরই পথ হারায় বাংলাদেশ। ১৭৫ রানে তৃতীয় উইকেট হারানো বাংলাদেশ ১৮০ ছুঁয়েছে ৬ উইকেটে।\

শেষদিকে মোহাম্মদ আবদুল্লাহ এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করেছেন। তাতে আড়াইশ ছাড়ানো সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেছেন আবদুল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের  আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ

​রাজশাহীতে নতুন কুঁড়ি স্পোর্টসের আঞ্চলিক পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণ