ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১০:০১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১০:০১:৩৩ অপরাহ্ন
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু ছবি: সংগৃহীত
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় শাপলা তুলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। 

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের উত্তর কুটি চন্দ্রখানা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দুই শিশু ওই এলাকার আলম মিয়ার মেয়ে আশা মনি (১১) এবং একই এলাকার আবু-বক্কর সিদ্দিকের মেয়ে সুমাইয়া (১১)। নিহত আশামনি ও সুমাইয়া উত্তর কুটিচন্দ্রখানা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের অকাল মৃত্যুতে দুই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা রতন চন্দ্র রায় জানান, সোমবার শেষ বিকেলে পরিবারের অজান্তে দুই শিশু বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা হয়ে গেলেও তারা বাড়িতে আসেনি। এতে চিন্তিত হয়ে পড়ে দুই পরিবারের সদস্যরা। পরে গ্রামের বিভিন্ন স্থানে দুই পরিবারের লোকজন খোঁজ খবর শুরু করতে থাকেন। কোথাও খুঁজে না পাওয়ায় এক পর্যায়ে বাড়ি থেকে দুইশ গজ দূরে খাসের দোলায় ভুট্টু মিয়ার পুকুরে খুঁজতে যান। পরে লাইটের আলো দিয়ে দেখতে পান দুই শিক্ষার্থী মরদেহ ওই পুকুরে ভাসছে। এ সময় স্থানীয়রা ওই পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দুই শিক্ষার্থী পুকুরে শাপলা তুলে গিয়েছিল বলে পরিবার ও স্থানীয় বাসিন্দাদের ধারণা।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক