ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে: আলী রীয়াজ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৯:১৪ অপরাহ্ন
জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে: আলী রীয়াজ ছবি: সংগৃহীত
পর্যবেক্ষণের জন্য জুলাই সনদের খসড়া সব রাজনৈতিক দলের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ড. রীয়াজ বলেন, ‘আমরা রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছি যদি কোনো সুপারিশ, পরামর্শ বা পরিবর্তনের কথা তারা বলতে চান, সেগুলো যেন ৩০ জুলাই দুপুর ১২টার মধ্যে আমাদের জানানো হয়।’

তিনি বলেন, আলোচনা হচ্ছে৷ যেসব বিষয়ে ঐকমত্য হবে সেগুলো তার (জুলাই সনদ) মধ্যে অন্তর্ভুক্ত করা হবে।
 
এর আগে রাজনৈতিক দলগুলো সঙ্গে বৈঠকের শুরুতে তিনি বলেন, জুলাই সনদের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পথচলায় একটি ঐতিহাসিক দলিল তৈরি করতে চায় কমিশন।
 
তিনি বলেন, ‘আলাপ-আলোচনার মধ্যদিয়ে বারবার আমরা পরিবর্তন ও সংস্কার করি এই কারণে যে, এতে যেন সবাই একটি নির্দিষ্ট স্থানে একমত হতে পারে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে আমরা একমত হয়েছি। যদিও দুটি বিষয়ে নোট অব ডিসেন্ট রয়েছে। তবুও আমি বলব, যেহেতু সবাই ছাড় দিচ্ছেন, সে কারণে এই ঐকমত্য গড়ে তোলা সম্ভব হয়েছে।’
 
কমিশনের সহসভাপতি বলেন, ‘রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারের জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো কোনো না কোনোভাবে আমাদের নিষ্পত্তি করতেই হবে। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের সবার দীর্ঘদিনের সংগ্রাম রয়েছে এবং এ বিষয়ে একটি কাঠামো আমাদের জাতির সামনে উপস্থাপন করতে হবে, যেন ভবিষ্যতে আমরা এ রকম ভয়াবহ পরিস্থিতির মধ্যদিয়ে আরেকবার না যাই। এ কারণেই বারবার আলোচনার মাধ্যমে আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে, তা পরিবর্তন পরিমার্জন ও প্রয়োজনে সংশোধন করা হচ্ছে।’

এ সময় আলোচনা একইভাবে অব্যাহত রেখে আগামী দু-এক দিনের মধ্যে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছনোর জন্য রাজনৈতিক দলের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক