ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকসহ ৬জন মাদক কারবারি গ্রেপ্তার ​নতুন নেতৃত্বের অপেক্ষায় বোয়ালিয়া পূর্ব থানা ছাত্রদল রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও চোরাচালানি পণ্য জব্দ ফিজিওথেরাপি সেন্টারের আড়ালে অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ, গৃহবধূকে নির্যাতনের অভিযোগ কোরআন ও হাদিসের আলোকে ইসলামী দাওয়াত এর গুরুত্ব! ​আত্রাইয়ে ধর্ষনের অভিযোগে যুবক গ্রেফতার চুরির অপবাদে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, ভিডিও ভাইরাল ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে সমন্বিত উদ্যোগে রেডার সহযোগিতা চাইল রাসিক ক্লাসরুমে প্রথম শ্রেণির শিক্ষার্থীকে জুতাপেটার অভিযোগ গাড়ী চালক আশরাফুর রহমানের মৃত্যুতে রাসিক প্রশাসকের শোক প্রকাশ এখনও যৌবন ধরে রেখেছেন ৪৫- এর শ্বেতা গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার আরটিজেএ নেতাদের সঙ্গে আরএমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত কাটাখালিতে বিপুল গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহী জেলা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ১৪ চমক রেখে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা বাংলাদেশের দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের আগস্ট-সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তিতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

গোলাপি ঠোঁট চান, ঠোঁটের যত্নে কোন স্ক্রাব বেশি কার্যকর

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৬:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৬:০১ অপরাহ্ন
গোলাপি ঠোঁট চান, ঠোঁটের যত্নে কোন স্ক্রাব বেশি কার্যকর ছবি: সংগৃহীত
অনেকেই আছেন, যাঁদের ঠোঁট কেবল শীতকালেই নয়, সারা বছরই ফাঁটে। শত চেষ্টা করেও নায়িকাদের মতো কোমল নরম ঠোঁট কিছুতেই পাওয়া যায় না। অনেকের ঠোঁট অতিরিক্ত শুকিয়ে যায়। তাই চামড়া উঠে রুক্ষ হয়ে যায়। আবার অনেকের অভ্যাস থাকে বার বার ঠোঁট কামড়ে ফেলার। ভিটামিনের অভাব বা শরীরে ডিহাই়ড্রেশনের সমস্যা হলেও ঠোঁট শুকিয়ে যায়। আর ফাঁটা ঠোঁটে লিপস্টিক লাগালেই তা আরও বেশি করে চোখে পড়ে। রান্না ঘরের কিছু সাধারণ উপকরণ দিয়েই বাড়িতে তৈরি করতে পারেন লিপ স্ক্রাব। জেনে নিন, কোন কোন উপকরণে ভরসা রাখবেন।

১) ব্রাউন সুগার স্ক্রাব: ত্বকের মৃত কোষ দূর করার অন্যতম একটি উপাদান হল ব্রাউন সুগার। শুষ্ক ত্বক কোমল ও মসৃণ করতে ব্রাউন সুগার ব্যবহার করতে পারেন। এক চামচ ব্রাউন সুগার, দু’চামচ মধু ও কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। আঙুল দিয়ে এই মিশ্রণটি আলতো করে ঠোঁটে ঘষে নিন। কিছু ক্ষণ রেখে দিয়ে জলে ভেজানো নরম কাপড় দিয়ে ঠোঁটে বুলিয়ে নিন।

২) ওটমিল স্ক্রাব: একটি পাত্রে এক চা চামচ ওট্স গুঁড়ো আর মধু মিশিয়ে নিন। এ বার মিশ্রণটি ভাল করে ঠোঁটে বুলিয়ে কিছু ক্ষণ রেখে দিন। শুকিয়ে এলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। ঠোঁট থাকবে কোমল ও মসৃণ।

৩) কফি স্ক্রাব: ধোঁয়া ওঠা কফির চাইতে গরমে ক্রিম দেওয়া ঠান্ডা কফিতেই গলা ভেজাতে ভালবাসেন অনেকে। গলা ভেজানোর পাশাপাশি ঠোঁটের যত্নেও কাজে লাগাতে পারেন কফি। এক চামচ কফির গুঁড়ো ও দু’চামচ মধু একসঙ্গে মিশিয়ে ঠোঁটে মেখে নিন। চাইলে এই মিশ্রণটি বানিয়েও রেখে দিতে পারেন। সপ্তাহে তিন-চার দিন মাখতে পারেন। উপকার পাবেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন

মহানগরবাসীর নিরাপত্তায় রাসিক আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করলেন