ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

এই ধরনের পোশাক পরতে কোনও অসুবিধা নেই সঙ্ঘশ্রী

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৮:৫৩:৪৯ অপরাহ্ন
এই ধরনের পোশাক পরতে কোনও অসুবিধা নেই সঙ্ঘশ্রী এই ধরনের পোশাক পরতে কোনও অসুবিধা নেই সঙ্ঘশ্রী
সাদা-কালো ছবি। পরনে কালো অন্তর্বাস। তার উপর চাপানো সাদা শার্ট। চোখ বন্ধ করে ক্যামেরার সামনে নিজস্ব ভঙ্গিমায় বসে রয়েছেন অভিনেত্রী সঙ্ঘশ্রী সিংহ মিত্র। তাঁকে সচরাচর এই ভাবে দেখতে অভ্যস্ত নন দর্শক। সমাজমাধ্যমের পাতায় ইদানীং অভিনেত্রী খুবই সক্রিয়। কখনও নিজের কাজের বিষয় নিয়ে পোস্ট করেন। কখনও নিজের ফটোশুটের নানা ছবি পোস্ট করতে থাকেন। তবে সঙ্ঘশ্রীর নতুন পোস্ট উসকে দিয়েছে হাজার প্রশ্ন।

পৃথুল অভিনেত্রীদের এমন পোশাকে সাধারণত দেখা যায় না। বা খোলামেলা পোশাক পরলেও বিতর্কের শেষ থাকে না। সঙ্ঘশ্রী কি মনে করেন বক্ষবিভাজিকা দেখালেই আকর্ষণীয় হওয়া যায়?

অভিনেত্রী নিজে এই ধরনের পোশাক পরতে যে খুব বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তা নয়। এমনকি তাঁর মা-ও খুব যে খুশি তা নয়। সঙ্ঘশ্রী বললেন, “কার বক্ষ, কেমন বক্ষ তার উপর নির্ভর করছে ভাল লাগা, না-লাগা। নিজের পেশার জন্য যদি এই ধরনের পোশাক পরতে হয় তাতে আমার কোনও অসুবিধা নেই। কিন্তু বাস্তবে বিকিনি পরে সমুদ্রতটে বা বিকিনি ব্লাউজের সঙ্গে শাড়ি পরে বিয়েবাড়ি যেতে পারব না।”

যদিও এই ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করার জন্য খুব বিরক্ত হয়েছেন তাঁর মা। তিনি কোনও ভাবেই চান না এমন উন্মুক্ত পোশাকে কোনও ছবি তুলে তিনি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করুন। সঙ্ঘশ্রী বললেন, “মা একদম পছন্দ করেন না। খুব রাগারাগি করেছেন যে কেন এই ছবি পোস্ট করেছি। তবে বর বলেছে আমায় ‘হট’ লাগছে। জানি শ্বশুরবাড়ির অনেকেরও সমস্যা হয়েছে। শ্বশুরমশাই যেহেতু সে ভাবে সমাজমাধ্যমে সক্রিয় নন, তাই কিছু মন্তব্য করেননি। আমি নিশ্চিত এই ছবি দেখলে তিনিও খুব খুশি হতেন না।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা