ঢাকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে এনসিপির নির্বাচনী সমাবেশ মঞ্চে হাতাহাতি এপ্রিলে তীব্র তাপপ্রবাহ ও ঘূর্ণিঝড়ের আভাস রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে ভারত কিছু জানায়নি ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্ন তুলল পুতিনের দেশ সাফাইকর্মীকে বাড়িতে ডেকে সোনার হার উপহার দিলেন কেন রজনীকান্ত? মানিকগঞ্জে পাকিস্তানি আগ্নেয়াস্ত্র, বোমা ও ককটেল উদ্ধার জামায়াত কর্মীর সিল জালিয়াতি, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শামিল: এ্যানি নোয়াখালীতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা শিক্ষকের চিকিৎসার নামে নিঃসন্তান গৃহবধূকে কবিরাজের ধর্ষণ জামায়াত আমিরের ‘মন্তব্যের’ প্রতিবাদে ঝালকাঠিতে ঝাড়ু মিছিল গোপনে ভোটের সিল বানিয়ে ব্যবসায়ী ধরা সীমান্তে বিপুল বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করল বিজিবি ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির বিষয়ে নতুন নির্দেশনা বিটিআরসির ভোট নিয়ে যারা দ্বিধায় আছে, তারা দেশ ছেড়ে পালিয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন ও গণভোট আয়োজনে আমরা পুরোপুরি প্রস্তুত: সেনাপ্রধান ভূমিকম্পে আবারও কাঁপল দেশ সুবিধাবঞ্চিত শিশুদের হাতে বই তুলে দিলেন ডা. জুবাইদা রহমান ক্ষমা না চাইলে ক্যান্টনমেন্টে জামায়াত প্রার্থীকে অবাঞ্ছিত ঘোষণার দাবি এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের তারেক-জুবাইদার আজ বিবাহবার্ষিকী  ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

কারও মতো করে আমি চলবো, এটা হবে না: সারজিস

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৪:০০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৪:০০:৪৮ অপরাহ্ন
কারও মতো করে আমি চলবো, এটা হবে না: সারজিস ছবি: সংগৃহীত
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রশংসা করে রোববার (২৭ জুলাই) একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সেই পোস্টের পর ওই স্ট্যাটাসের কমেন্টবক্সে এবং বিভিন্ন মাধ্যমে নানা আলোচনা শুরু হয়। তারই পরিপ্রেক্ষিতে সোমবার (২৮ জুলাই) ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন সারজিস। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো।

সারজিস লিখেছেন, ‘গত পরশুদিন চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রায় ৬০০+ শহীদ পরিবারের সাথে দেখা ও কথা হয়েছিল। কয়েকজন আহত ভাইদের সাথেও কথা হয়েছিল। তাদের কথা অনেকটা এরকম- ভাই আমরা এখন যারা গুরুতর আহত আছি কিংবা অঙ্গহানি হয়েছে আমরা নিজেদের এবং পরিবারের কাছে অনেকটা জিন্দা লাশ। এখন পর্যন্ত অনেকের দশ, বিশ, পঞ্চাশ লাখ টাকা খরচ হয়েছে। অনেকে অনেকভাবে ধার-দেনা করে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে চিকিৎসা করিয়েছি, অনেকে ঋণগ্রস্থ কিন্তু সরকার কিংবা ফাউন্ডেশন থেকে এখন পর্যন্ত ১ থেকে ৩লাখ টাকা আর কিছু ব্যতিক্রম ক্ষেত্রে, বাইরে চিকিৎসার জন্য বেশি দেওয়া হয়েছে। যেটা দিয়ে আসলে অধিকাংশ গুরুতর আহতর পর্যাপ্ত কিছু হয়নি।’

সারজিস জানান, ‘এদের মধ্যে একজন ছিলেন যিনি সিএমএইচে প্রায় ছয় মাস চিকিৎসা করিয়ে এখন বাসায় থাকছেন। তিনি আমাকে গতকালকে দেওয়া পোস্ট এর তথ্যগুলো বলেছিলেন। দুইটা জায়গা থেকে ফ্যাক্ট চেক করে তথ্যগুলোর অনেকটা সত্যতা পাই এবং একটা পোস্ট দিয়েছি।  কিন্তু এই এক পোস্টকে যেভাবে রাজনৈতিক, ব্যক্তিগত দর্শন, পলিটিকাল কোরাম, আদর্শভিত্তিক বিভাজন থেকে যে যার মতো করে ব্যাখ্যা করলো, তা রীতিমতো অবাক করার বিষয়!’

কাউকে অন্ধভাবে আমি প্রতিপক্ষ মনে করেন না জানিয়ে সারজিস বলেন, ‘আমার কোন প্রতিপক্ষের ৯৯ টা খারাপ দিকের পাশাপাশি যদি ১ ভালো দিক থাকে আমি যেমন সেই ৯৯ টা খারাপ দিক নিয়ে যৌক্তিক সমালোচনা করব তেমনি ১টা ভালো দিক এড্রেস করার সৎ সাহসও আমি দেখাতে চাই। কাউকে অন্ধভাবে আমি প্রতিপক্ষ মনে করিনা। আওয়ামী লীগ তার এক যুগের অধিক সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, ডিজিএফআই, র‍্যাব এসবকে ব্যবহার করে গুম, খুন, ক্রসফায়ার, আয়নাঘর, জঙ্গি নাটক মঞ্চায়ন সহ যত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে এসব আমি নির্দ্বিধায় মুখের উপরে বলেছি এবং বলবো। আবার ৫ আগস্ট এর পরবর্তী সময়ে দেশের আইন-শৃঙ্খলা একটা নূন্যতম স্বাভাবিক পর্যায়ে রাখতে সেনাবাহিনী মাঠ পর্যায়ে যে ভূমিকা রেখেছে সেটা বলতেও আমি দ্বিধান্বিত হবো না। চাপে পড়ে করুক আর এমনিতেই করুক।  ভালো একটা বললে খারাপগুলো নাই হয়ে যায় না।’

এনসিপির এই নেতা লিখেছেন, ‘সেনাপ্রধান হোক আর অন্য যে কেউ হোক, আওয়ামী লীগ নামে হোক কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ নামে হোক এই বাংলাদেশে বিডিআর, শাপলা, জুলাইয়ের মতো গণহত্যা ঘটানো ফ্যাসিস্ট লীগারদের ফিরে আসার আর কোন সুযোগ দেওয়া হবে না এবং যারা এই অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধেই আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। মোহাম্মদ ইশরাক ভাই গতকাল তার একটা পোষ্টের ক্যাপশনে লিখেছিলেন- আরিফদের সমস্যা হচ্ছে আরিফরা সত্যকেই রাজনীতি মনে করে। অথচ সত্য রাজনীতিকে নিয়ন্ত্রন করে না বরং রাজনীতি সত্যকে নিয়ন্ত্রন করে। (নাম পরিবর্তন করে)।’

সারজিস বলেন, ‘আমার এই অল্পদিনের একটা রিয়েলাইজেশন হচ্ছে এটা একটা চরম সত্য কথা। আপনি যত ভালো মানসিকতা নিয়ে রাজনীতি করতে চান না কেন; আপনার রাজনীতি, কথা কিংবা কাজ যদি ব্যক্তিগত, গোষ্ঠীগত, দলগত, আদর্শভিত্তিক কিংবা অন্য কোন দিক থেকে কারো জন্য পটেনশিয়াল থ্রেট মনে হয় তাহলে আপনার যেকোনো ভালো উদ্দেশ্যের একটা কথা বা কাজকেও অনেক খারাপভাবে রিপ্রেজেন্ট করা হতে পারে, ধ্বংসাত্মক ন্যারেটিভ দাঁড় করাতে পারে, ষড়যন্ত্রের গন্ধ খুজে দিতে পারে, ইন্টার্নাল নেগোসিয়েশনের ছক তুলে ধরতে পারে!  অথচ আপনি দেখবেন এর কোন কিছুর সাথেই আপনার বিন্দু-বিসর্গ কোন সম্পর্ক নাই।’

স্ট্যাটাসে সারজিস আরও লিখেছেন, ‘আমি বিশ্বাস করি- শুধু সেনাবাহিনী কেন পুরো পৃথিবী একসাথে চেষ্টা করলেও আমাকে কিছু দিতে পারবে না, যদি আমার আল্লাহ না চায়। আবার পুরো পৃথিবী একসাথে বাঁধা হয়ে দাঁড়ালেও আমার কোন প্রাপ্তিতে ব্যাঘাত ঘটাতে পারবে না, যদি আমার আল্লাহ আমাকে সেটা দিতে চায়। আমি তাকদীরে বিশ্বাসী। আজকে থেকে এক বছর আগেও আমি ভাবিনি যে আমি রাজনীতি করবো। কিন্তু আমার তাকদীর আমাকে রাজনীতির এই জায়গায় নিয়ে এসেছে। আমার শুধু কাজ হচ্ছে সততার সাথে আমার উপর অর্পিত দায়িত্বটুকু পালন করা।’

যা কিছু মানুষ দেখে এবং শোনে তার সবকিছু সত্য নয় বরং যা কিছু দেখানো হয় তার অনেক কিছুই স্ক্রিপ্টেড, অভিনয়ের অংশ এবং এজেন্ডা ভিত্তিক- এমন মন্তব্য করে সারজিস বলেন, ‘অনেক কিছুই অনুমান নির্ভর এবং সন্দেহবাতিকের বহিঃপ্রকাশ। এবং মানুষ সেটা খায়ও! আমি শুধু আমার বিবেকবোধের জায়গায় এবং নিজের কাছে স্বচ্ছ থাকতে চাই আর কোন কিছু আমার প্রয়োজন নেই।’

এনসিপির এই নেতা বলেন, ‘এই জায়গাটাতে আমি আপোস করিনি বলেই ২৪ এর অভ্যুত্থানের প্রথম দিন থেকে রাজপথের সামনের সারিতে ছিলাম। অনেকে অনেক ঘটনা নিজেদের মতো করে ব্যাখ্যা করেন। কিন্তু প্রত্যেকটা ঘটনার ব্যক্তি, স্থান, কাল ভেদে ভিন্ন পার্সপেক্টিভ থাকতে পারে। ব্যাখ্যা যেটাই হোক না কেন সত্য এটাই যে, এই আন্দোলন সফল না হলে আমার ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, ক্যারিয়ার সবকিছুই অনিশ্চিত কালের গহ্বরে হারিয়ে যেত। কিন্তু এত কিছুর পরও শেষ মুহূর্ত পর্যন্ত পিছু হটিনি, বিবেকের সাথে আপোস করিনি।’

স্ট্যাটসের শেষ অংশে তিনি লেখেন, ‘আপনাদের সবার আলাদা ব্যক্তিত্ব আছে, স্বতন্ত্রতা আছে। আমি কারো মত হতে চাই না। অনুগ্রহ করে আপনাদের মতো করে আমাকে প্রত্যাশা করবেন না। আপনার ভালোটাকে আমি ভালো বলতে চাই এবং খারাপটাকে নির্দ্বিধায় খারাপ বলতে চাই। আমি ভুল হতে পারি, প্রয়োজনের সংশোধন করতে পারি কিন্তু কারো মত করে আমি চলব, এটা হবে না। ইনশাআল্লাহ, দেখা হবে বিজয়ে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান