ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে: প্রেস সচিব

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৩:৪৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:৪৬:৫৪ অপরাহ্ন
নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে: প্রেস সচিব ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (২৮ জুলাই) নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে দ্বিতীয় মিটিং শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

প্রেস সচিব বলেন, সামনে নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি রিভিউ করা হয়েছে। কিছুদিন আগেও প্রধান উপদেষ্টা এ রকম একটা মিটিং করেছিলেন। তারই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় মিটিং হলো। এই মিটিংয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষযয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত এসেছে।

তিনি বলেন, ‘নির্বাচন সামনে রেখে এরইমধ্যে অনেক মিসইনফরমেশন সার্কুলেট হচ্ছে। সামনে এটা আরও ইনটেনসিফাই করবে। ন্যাশনাল ইনফরমেশন সেন্টারের মাধ্যমে আমরা খুব দ্রুততার সঙ্গে মিসইনফরমেশনগুলো ডিবাঙ করতে পারব। এ বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।’

শফিকুল আলম বলেন, বৈঠকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রসাশনের মধ্যে কো-অর্ডিনেশন বাড়ানোর কথা বলা হয়েছে।

তিনি বলেন, সেপ্টেম্বর থেকে তিন মাসে নির্বাচন বিষয়ে দেড় লাখ পুলিশ সদস্যকে ট্রেনিং দেয়া হবে। মিটিংয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, পুলিশের অনেক ভালো কাজ সামনে আসছে না।

নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে জানিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচনে ৬০ হাজার সেনা সদস্য কাজ করবে।

৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা আসবে কি না, এমন প্রশোন তিনি বলেন, এ বিষয়ে এখনও কোনো তথ্য নেই।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রশাসনের রদবদলের প্রক্রিয়া নিয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭