ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

৩০ পেরনোর আগেই হাঁটুর যন্ত্রণা! এই ৫ কারণেই বাড়ছে সমস্যা

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৩:৪২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:৪২:৩৮ অপরাহ্ন
৩০ পেরনোর আগেই হাঁটুর যন্ত্রণা! এই ৫ কারণেই বাড়ছে সমস্যা প্রতিকী ছবি
বয়স ৩০ পেরোনোর আগেই অনেকেই হাঁটুর যন্ত্রণায় কষ্ট পান। বিশেষ করে মহিলাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। সাধারণত বয়স বাড়লে আমাদের হাড় দুর্বল হতে শুরু করে। তার প্রভাব পড়ে হাঁটুর উপরও। দেখা দেয় ব্যথা, শক্ত হয়ে যাওয়া, ফুলে ওঠার মতো সমস্যা। কিন্তু সব হাঁটুর ব্যথার কারণ এক নয়। কারও সমস্যা হয় পুরনো চোটের কারণে, কেউ আক্রান্ত হন হরমোনের ভারসাম্য নষ্ট হলে। তাই স্বস্তি পেতে হলে আগে কারণ চিহ্নিত করা দরকার।

হাঁটুর ব্যথা কেন হয়?
অস্টিওআর্থ্রাইটিস: বয়স বাড়লে হাঁটুর ভিতরের তরুণাস্থি বা নরম স্তর ক্ষয় হতে থাকে। ফলে হাঁটুর হাড় একে অপরের সঙ্গে ঘষা খেয়ে ব্যথা, ফোলাভাব বা শক্ত হয়ে যাওয়া দেখা যায়।

ওজন বেশি বাড়লে: অতিরিক্ত ওজন হাঁটুর উপর চাপ বাড়ায়। সেই কারণে হাড়ের ক্ষয়ও দ্রুত হয়।

পুরনো চোট: অল্প বয়সে হাঁটুতে কোনও চোট পেলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সেই জায়গাতেই ব্যথা ফিরে আসার ঝুঁকি থাকে।

হরমোন ও ক্যালসিয়ামের ঘাটতি: বিশেষ করে মহিলাদের শরীরে মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যায়, যা হাড় দুর্বল করে তোলে।

অস্বাস্থ্যকর জীবনযাপন: অনেকক্ষণ বসে থাকা, ব্যায়ামের অভাব বা ভুল ভঙ্গিতে চলাফেরা করলেও হাঁটু ক্ষতিগ্রস্ত হয়।

হাঁটুর যত্নে কী করণীয়?
নিয়মিত হালকা ব্যায়াম যেমন হাঁটা, সাইক্লিং বা সাঁতার করলে হাঁটুর গঠন ভাল থাকে। স্কোয়াট বা দৌড়ের মতো চাপযুক্ত ব্যায়াম এড়ানোই ভাল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ