ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘ইরানকে গুঁড়িয়ে দিয়েছি’! খামেনেইয়ের শেষকৃত্য শুরুর দিনে আবার দাবি ট্রাম্পের লালপুরে ঘোড়ার গাড়িতে রাজকীয় বিদায় সহকারী শিক্ষক সিরাজ উদ্দিনের নিয়ামতপুরে চোলাই মদ তৈরির উপকরণসহ গ্রেপ্তার ১ সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ১৫ কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার জুলাই আন্দোলনকে কটাক্ষ: শাওন ও মাহির বিরুদ্ধে থানায় অভিযোগ দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার জুলাই শহীদদের আত্মত্যাগ স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী পুলিশের দুই বিশেষায়িত ইউনিটের নাম পরিবর্তনের উদ্যোগ ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি রংপুরে কিশোরীকে ভূতের রুমে নিয়ে ধর্ষণ রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা যুবক সাতক্ষীরা ব্ল্যাকমেইল করে স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণ মুদি দোকানির নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের তিন শিশুর মৃত্যু রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত রাজশাহী মেডিকেল কলেজে আরএমসি চ্যাম্পিয়নস কাপের সমাপনী অনুষ্ঠিত রাসিকের প্রকৌশল বিভাগকে যথাযথভাবে নিজ নিজ দায়িত্ব পালনের নির্দেশ রাসিক প্রশাসকের

চবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৩:১৩:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:১৩:০৫ অপরাহ্ন
চবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ভাড়া বাসার চারতলা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম লাবিবা লামিয়া তানহা। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানান, সকালে এক শিক্ষার্থীর মাধ্যমে মৃত্যুর সংবাদ পাওয়া যায়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা পুলিশসহ ঘটনাস্থলে যায়। পরিবারের সদস্যরা জানান, জানালার গ্রিলে ওড়না পেঁচিয়ে থাকা অবস্থায় তাকে পাওয়া যায়।

তিনি জানান, লাবিবা লামিয়া তানহা পরিবার নিয়ে বাসাটিতে ভাড়া থাকতেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরও জানান, কী কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। এ বিষয়ে কোনো মামলা হয়নি, পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার

কর্ণহার থানায় গাঁজা ও নারীসহ দুই মাদক কারবারী গ্রেফতার