ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

নথি পোড়াতে গিয়ে মৃত্যু হয় বিয়ামের কর্মচারীদের: পিবিআই

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৩:০১:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:০১:৫৫ অপরাহ্ন
নথি পোড়াতে গিয়ে মৃত্যু হয় বিয়ামের কর্মচারীদের: পিবিআই গ্রেফতার জাহিদুল ইসলাম এবং মো. আশরাফুল ইসলাম। সংগৃহীত ছবি
রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশনের একটি অফিস কক্ষে নিহত দুই কর্মচারী এসি বিস্ফোরণে নয়, নথিপত্র ধ্বংস করতে গিয়ে মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আড়াই মাস তদন্ত করে এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে সংস্থাটি।

সোমবার (২৮ জুলাই) সকালে কল্যাণপুরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির বিশেষ পুলিশ সুপার আবদুর রহমান।
 
গ্রেফতার আসামিরা হলেন: বিয়ামের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম (৩৮) এবং তার ভাড়াটে সহযোগী মো. আশরাফুল ইসলাম (৩৬)।
 
সংবাদ সম্মেলনে আবদুর রহমান বলেন, এ ঘটনায় গত শুক্রবার (২৫ জুলাই) ঢাকা ও কুড়িগ্রামে অভিযান চালিয়ে বিয়ামের প্রসাশনিক কর্মকর্তা এসএম জাহিদুল ইসলাম ও তার ভাড়াটে সহযোগী আশরাফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায়, জাহিদ বিয়ামে অবস্থিত বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নথি ধ্বংস করার জন্য পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে ভাড়া করে ঘটনার দুই থেকে তিন মাস আগে কুড়িগ্রাম থেকে এনে মগবাজার একটি হোটেলে রাখেন। সঙ্গে যুক্ত করেন বিয়ামের অফিস সহায়ক আব্দুল মালেক ও গাড়িচালক মো. ফারুককে। ১০ থেকে ১২ লাখ টাকায় তাদের রাজি করান জাহিদ।
 
বিশেষ এ পুলিশ সুপার বলেন, পরিকল্পনা মতো গত ২৭ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে আশরাফুল ওই ভবনে ঢুকে পঞ্চম তালার সিসিটিভি বন্ধ করেন। এরপর ফোন দেন মালেক ও ফারুককে। মালেক ও ফারুক সেই কক্ষে প্রবেশ করে পেট্রোল দিয়ে নথিপত্র জ্বালিয়ে দেয়ার চেষ্টা করেন। পেট্রোলের মাত্রা বেশি হওয়ায় হয় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণেই মারা যান মালেক ও ফারুক। পরবর্তীকালে ঘটনাটিকে এসি বিস্ফোরণ বলে ধামাচাপা দেয়ার চেষ্টা করেন জাহিদ। 
 
আবদুর রহমান বলেন, ‘ঘটনার সিসিটিভি থেকে পাওয়া ছবি থেকে আমার‌‌‌ এআইয়ের মাধ্যমে আসামিকে শনাক্তের পর গ্রেফতার করি।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার