ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রোজের ৫ অভ্যাস অজান্তেই বাড়িয়ে দিচ্ছে গ্যাসের সমস্যা

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০২:৫২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০২:৫২:০৬ অপরাহ্ন
রোজের ৫ অভ্যাস অজান্তেই বাড়িয়ে দিচ্ছে গ্যাসের সমস্যা ফাইল ফটো
গ্যাস পেটে চেপে রাখলে শারীরিক সমস্যা বাড়ে। অগত্যা বাতকর্ম না করলে রেহাই নেই! যত্রতত্র বাতকর্ম কি আপনাকে বিড়ম্বনায় ফেলে? লোকজনের বাঁকা নজর, সমালোচনার লজ্জায় লাল হয়ে যায় মুখ! বিভিন্ন গবেষণায় কিন্তু বলা হয়েছে, বাতকর্ম আদতে সুস্থতার লক্ষণ। বাতকর্ম কেমন হচ্ছে, তার উপর নির্ভর করে আপনার হজমশক্তি আদৌ ঠিক আছে কি না। ছয় ধরনের বাতকর্ম লক্ষ করলেই বোঝা যাবে, আপনি কতটা সুস্থ। ঘন ঘন বাতকর্মের ফলে হার্টের অসুখ, স্ট্রোক, টাইপ টু ডায়বিটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে। ওজনও থাকে নিয়ন্ত্রণে। তবে দিনে ৫ থেকে ৭ বারের বেশি বাতকর্ম হলে সমস্যা হয়। কোনও কিছুই আবার অত্যধিক ভাল নয়। পুষ্টিবিদদের মতে, ভুলভাল খাওয়ার অভ্যাস তো আছেই, তা ছাড়া রোজের জীবনে এমন কিছু বদভ্যাস অনেকেরই আছে যা গ্যাস-অম্বলের সমস্যা আরও বাড়িয়ে তুলছে। সব সময়ে যে কড়া ডায়েট করতেই হবে তা নয়, বরং কিছু অভ্যাস বদলালেই পেটের সমস্যা থেকে চিরতরে রেহাই পাওয়া যাবে।

১) দীর্ঘক্ষণ খালি পেটে থাকা: যে কোনও খাবার পুরোপুরি হজম করতে মানুষের শরীর কমপক্ষে তিন থেকে চার ঘণ্টা সময় নেয়। অর্থাৎ যে কোনও দুটি খাবারের মধ্যে সময়ের ব্যবধান ৪ ঘণ্টার বেশি হতে হবে। এর চেয়ে কম ব্যবধানে খেলে অতিরিক্ত খাবারের দরুণ বদহজম এবং এর চেয়ে বেশি ব্যবধানে খেলে অম্বল হবেই। পেটফাঁপার সমস্যাও দেখা দিতে পারে।

২) প্রাতরাশ না করা: রাতে খাবার পর আবার পরের দিন দুপুরে খাওয়া। প্রাতরাশ না করলে অনেকটা সময় পেট খালি থাকে। আর খালি পেটে বেশি ক্ষণ থাকলেই কার্বোহাইড্রেট, সুগার ও ফ্যাট জাতীয় খাবারের প্রতি ঝুঁকি বাড়ে এবং প্রচুর পরিমাণে ক্যালোরিযুক্ত খাবার খেয়ে ফেলেন অনেকে, ফলে পেটের গোলমাল লেগেই থাকে।

৩) বেশি রাতে ভাজাভুজি: পুষ্টিবিদের কথায়, ১০টা বা ১১টার পরে রাতের খাবার খাওয়ার পরে শুতে গেলে হজমের গন্ডগোল তো শুরু হবেই, অনিদ্রাজনিত সমস্যাও দেখা দেবে। বেশি রাতে লুচি-পরোটা খেয়ে ফেললেন অথবা বাইরে থেকে খাবার আনিয়ে খেলেন, তাতে পেটের সমস্যা আরও বাড়বে। রাতের দিকে পরিপাক ক্রিয়ার হার কমে যায়। পাকস্থলী ওই সময়ে বেশি তেল বা মশলা পরিপাক করতে পারে না। ফলে তা টক্সিন হয়ে জমতে শুরু করে ও কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে তোলে। রাত ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে রাতের খাওয়া সারতে হবে এবং রাতে খুব হালকা কিছুই খেতে হবে।

৪) ডায়েটে ফাইবারের ঘাটতি: আপনি হয়তো ভাবছেন যে, কম কার্বোহাইড্রেট ও বেশি প্রোটিন গ্রহণ করার ফলে আপনার ওজন কমবে এবং আপনি ফিট থাকবেন। তা কিন্তু নয়। পুষ্টিবিদের বক্তব্য, ফাইবার কম খেলেই ওজন বাড়বে। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা তো কমবেই, অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়ার সংখ্যাও কমবে। ফলে হজমের সমস্যা দেখা দেবে, কোষ্ঠকাঠিন্য ভোগাবে এবং সব সময়েই ক্লান্ত, অবসন্ন লাগবে।

৫) খাওয়ার পরেই ঘুম: দুপুরে হোক বা রাতে, খাওয়া সেরেই ঘুমিয়ে পড়লে বদহজম তো হবেই। খাওয়া ও ঘুমোনোর মধ্যে অন্তত ৩ ঘণ্টার ব্যবধান থাকা উচিত। খেয়েই শুয়ে পড়লে বদহজম, বুকজ্বালা, অম্বল, ওজন বৃদ্ধি, এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। প্রয়োজনে হাঁটাহাঁটি করুন। দুপুরের খাবার খাওয়ার ২ ঘণ্টা পরে প্রাণায়াম বা হালকা যোগাসন করে নিলেও অতিরিক্ত ক্যালোরি ঝরে যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক