ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

উগান্ডায় কড়া প্রহরার মাঝেই জমকালো বিয়ে সারলেন জোহরান মামদানি

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০২:৪৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০২:৪৮:৫৪ অপরাহ্ন
উগান্ডায় কড়া প্রহরার মাঝেই জমকালো বিয়ে সারলেন জোহরান মামদানি
বাবা শিক্ষাবিদ মাহমুদ মামদানি। মা মীরা নায়ার একজন চলচ্চিত্র পরিচালক। নিজে নিউ ইয়র্কের আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হয়েছেন। এ হেন জোহরান মামদানি উগান্ডায় নিভৃতে সেরে ফেললেন বিলাসবহুল বিয়ের আসর! সম্প্রতি উগান্ডায় পরিবারিক নিবাসেই জাঁকজমকের সঙ্গে অনু্ষ্ঠিত হয়েছে মামদানি ও চিত্রশিল্পী রামা দুয়াজির বিবাহ অনুষ্ঠান।

তিনদিনব্যাপী জমকালো সেই অনুষ্ঠানের অন্দরের ছবি প্রকাশ্যে এনেছে সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। তাদের একটি প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, উগান্ডার রাজধানী কাম্পালার উপকণ্ঠের এক অভিজাত এলাকা বুজিগা হিলে মামদানিদের প্রাসাদোপম পারিবারিক বাড়ি। সেখানেই অনুষ্ঠিত হয়েছে মামদানি ও রামার বিয়ের রীতিরেওয়াজ। গোটা সময় চত্বর জুড়ে ছিল কড়া প্রহরা। চারদিকে ছিলেন সশস্ত্র নিরাপত্তারক্ষীরা। অনুষ্ঠান সংক্রান্ত কোনও তথ্য যাতে বাইরে না যায়, সে জন্য মোবাইল ফোনের ব্যবহারে রাশ টানতে জ্যামারও বসানো হয়েছিল।

৩৩ বছর বয়সি মামদানি ও ২৭ বছর বয়সি রামা দুবাইয়ে আংটিবদল সেরে ফেলেছিলেন গত ডিসেম্বরেই। চলতি বছরের ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কে আইনি বিয়ে সারেন তাঁরা। এ বার উগান্ডায় তাঁদের বিয়ের অনুষ্ঠানও সম্পন্ন হল। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘‘গোটা সপ্তাহ জুড়েই মামদানিদের পারিবারিক বাড়ির বাইরে ২০ জনেরও বেশি সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। প্রত্যেকের মুখে ছিল মুখোশ। অনুষ্ঠানে ঢোকার অনুমতি ছিল কেবলমাত্র আমন্ত্রিতদেরই।’’

মীরা-পুত্র মামদানি ১৯৯৮ সালে মাত্র সাত বছর বয়সে মা-বাবার সঙ্গে আমেরিকা চলে যান। ২০১৮ সালে আমেরিকার নাগরিকত্ব পান। এ বার আসন্ন মেয়র নির্বাচনে নিউ ইয়র্কের ডেমোক্র্যাট প্রার্থী হয়েছেন তিনি। মামদানির কাছে বৈধ নাগরিকত্ব থাকা সত্ত্বেও মাত্র সাত বছরের নাগরিকত্ব নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাঁকে। তাঁর বার বার প্যালেস্টাইনের অধিকার নিয়ে সরব হওয়া নিয়েও আক্রমণ শানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-সহ রিপাবলিকানেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ