ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিকে সিডিসি‘র মতবিনিময় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে গাঁজাসহ আটক ৫ মাদকসেবীর জেল লালমনিরহাটে স্বামী-স্ত্রীর রক্তক্ষয়ী সংঘর্ষ, দুজনই গুরুতর আহত ঈশ্বরদীতে শ্রেণিকক্ষে বিষাক্ত গন্ধে ৫০–৬০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি মোহনপুর কৃষি কর্মকর্তার প্রচেষ্টায় কৃষিতে অভাবনীয় সাফল্য রাসিক প্রশাসকের উদ্যোগে রামেক ক্যাম্পাসে শিক্ষার্থীবান্ধব বেঞ্চ স্থাপন, স্বস্তি শিক্ষার্থীদের সীতাকুণ্ডে অবৈধভাবে সরকারি চাল মজুদ, ৫ লাখ ৭৮ হাজার কেজি চাল জব্দ তিন মহাদেশে আলাদা উদ্বোধন! মঞ্চ মাতাবেন কেটি পেরি থেকে বাংলাদেশি ডিজে ভারতে মন্দিরের দেয়াল ধসে ৬ ভক্ত নিহত ক্লাস চলাকালে ‘বিষাক্ত কেমিক্যালের গন্ধে’ অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নাটোরে ব্যাপক প্রচার কার্যক্রম: প্রেস ব্রিফিং অনুষ্ঠিত নাটোর জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আটক নিয়ামতপুরে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে স্বামী সূরজের সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌনী! ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ৩৯টি বিমান হারিয়েছে, জানালেন মার্কিন আইনপ্রণেতা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ  একনেক সভায় পদ্মা ব্যারেজসহ ৯ প্রকল্প অনুমোদন

থাইল্যান্ডে কাঁচাবাজারে বন্দুক হামলায় নিহত ৬

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০১:৪৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০১:৪৮:১৭ অপরাহ্ন
থাইল্যান্ডে কাঁচাবাজারে বন্দুক হামলায় নিহত ৬ ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি কাঁচাবাজারে বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে চারজন নিরাপত্তাকর্মী ও সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  ব্যাংককের ব্যাং সু জেলার অর তো কর কাঁচাবাজারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। স্থানটি বিখ্যাত চাতুচাক বাজারের কাছেই অবস্থিত। এখানে ছুটির দিনে হাজারো পর্যটকের আগমনে মুখর থাকে।

ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুক্তাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখনও হামলার উদ্দেশ্য তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি একটি বন্দুক হামলার ঘটনা।

তিনি জানান, হামলাকারী ব্যক্তি নিজেই পরে আত্মহত্যা করেছেন। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা নতুন নয়। সেখানে অস্ত্র আইন ঢিলেঢালা হওয়ায় তুলনামূলক সহজেই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা যায়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে

রামেক হাসপাতালে সরকারি ওষুধ চুরি করে বিক্রয়ের অভিযোগ: ওটি বয় মীরের বিরুদ্ধে