ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার মান্দায় ঐতিহ্যবাহী যাত্রাপালা ‘দেবী সুলতানা’ মঞ্চস্থ নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, খালে মিলল যুবকের লাশ তানোরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে(ডিসি)শহিদুল ইসলাম রাণীনগরে তিন ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই নিয়ামতপুরে ২০০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেপ্তার নিয়ামতপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ডাসকো'র ৬০০ গাছের চারা বিতরণ স্বর্ণের পুতুলের প্রলোভন, শেষে শ্বাসরোধে হত্যা; গ্রেফতার তান্ত্রিক শামসুল গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠায় সব দলের জন্য সমান সুযোগ চায় বিএনপি: মির্জা ফখরুল তানোরে হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভা উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যান তহবিলের অর্থ বিতরণ রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, ‘গুপ্তলীগ’ আখ্যা রাজশাহীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ী বাতিলের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

দুর্গাপুরে ৭০ একর ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করল প্রশাসন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১০:৩২:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১০:৩২:০৬ অপরাহ্ন
দুর্গাপুরে ৭০ একর ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করল  প্রশাসন দুর্গাপুরে ৭০ একর ফসলি জমিতে পুকুর খনন বন্ধ করল প্রশাসন
রাজশাহীর দুর্গাপুরে অভিযান চালিয়ে প্রায় ৭০ একর ফসলি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধ করলেন রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন।
জানা গেছে , শনিবার(১৭ মে) দুপুরে উপজেলার উজানখলসী বিলে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় পুকুরে অভিযান চলাকালে তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কার্ত্তিক শাহার  লোকজন প্রভাব বিস্তার করার চেষ্টা করেন। তবে পুকুরে অভিযানের খবর পেয়ে আগে থেকেই বিপুল সংখ্যক লোক সমাবেত করেন কার্তিক সাহা। পরে ইউএনও সাবরিনা শারমিন ঘটনাস্থলে এসে পুকুর খনন বন্ধের নির্দেশ দেন। পরে পুকুর থেকে গাড়ি তুলে নেওয়া হয়।  তবে এসময় পুকুরে ছিলেন না পুকুর খননের মূলহোতা সাবেক তাহেরপুর পৌরসভার কাউন্সিলর কার্ত্তিক শাহা। 

স্থানীয় কৃষকদের অভিযোগ এই বিলে পুকুর খনন হলে পাশের প্রায় দুই গ্রামে বর্ষাকালে জলাবদ্ধতা দেখা দিবে। শত শত হেক্টর ফসলি জমি জলাবদ্ধতায় পতিত হয়ে পড়বে। গত বছর আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের সময় বাগমারা উপজেলার সংসদ সদস্য আবুল কালাম আজাদের ছত্রছায়া তাহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর কার্ত্তিক শাহা দুর্গাপুর উপজেলার উজালখলসী বিলে প্রায় ৭০ একর জমি জোরপূর্বক দখল নিয়ে পুকুর খনন কাজ শুরু করেন। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন ঘটলে তারা পালিয়ে যান। আওয়ামী সরকার পতনের পর দীর্ঘ দিন বন্ধ ছিলপুকুর খনন । হঠাৎ করে এখন তারা আবারও কৃষকের জমিতে পুকুর খনন শুরু করছেন। এতে এলাকার কৃষকরা ক্ষুদ্ধ ।

উজালখলসী গ্রামের বাসিন্দা রহমান মিয়া বলেন, আমার অল্প কিছু জমি পুকুরের মধ্যে রয়েছে।  আমাকে না জানিয়ে তারা আমার জমিতে পুকুর খনন শুরু করছে। আমি কোন টাকাও পাইনি। শুনলাম ইউএনও এসে পুকুর খনন বন্ধ করে দিয়েছে। এতে আমরা এলাকাবাসী খুশি হয়েছি। এখানে পুকুর খনন হলে আমাদের পুরো গ্রাম বর্ষাকালে জলাবদ্ধতা দেখা দিবে।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সাবরিনা শারমিন বলেন, উজালখলসী বিলে অনুমতি ছাড়াই পুকুর খনন হচ্ছিল।  খবর শুনে আমি ও থানার ওসি সাহেব অভিযান দেই। সেখানে প্রচুর লোকজন উপস্থিত ছিলেন। এ সময় পুকুর খনন বন্ধ করে গাড়ি তুলে নেওয়া নির্দেশ দেওয়া হয়।  ইউএনও আরও বলেন, ওখানে উপস্থিত অনেক লোকজন আমাকে পুকুর খনন হওয়ার জন্য অনুরোধ করেছেন। আমি তাদের বৈধ পন্থায় আবেদন করে পুকুর খননের অনুমতি নেওয়ার জন্য পরামর্শ দিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

গোদাগাড়ীতে হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার