ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬ , ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩ লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার এক ব্যক্তি রাসিক প্রশাসকের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আরইউজের পরিবেশক ব্যবসায়ীর ভল্ট থেকে ৬০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, কারাগারে ৩ সিংড়ায় মাছ চাষীদের মাঝে এয়ারেটর মেশিন বিতরণ রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’-এর উদ্বোধন নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬ আরইউজের সভায় বক্তারা: গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে পবিত্র আশুরা ২৬ জুন নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড রুয়েটে বিএইউইটির উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ, উচ্চশিক্ষা উন্নয়ন নিয়ে আলোচনা সিংড়ায় পৌর কর পুনর্মূল্যায়ন নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন রাজশাহী সফরে আম শিল্প নিয়ে আগ্রহ মার্কিন রাষ্ট্রদূতের গোপালগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ ‘লড়াই শেষ হয়নি’! লেবানন থেকে সেনা না-সরানোর বিষয়ে অনড় নেতানিয়াহু ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে নেই গাজা, হতাশ বাস্তুচ্যুত বাসিন্দারা পুঠিয়া রাজবাড়ী পরিদর্শনে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসীর

রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ শোধ করল বাংলাদেশ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০১:৩৭:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০১:৩৭:৫৪ অপরাহ্ন
রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ শোধ করল বাংলাদেশ ফাইল ফটো
সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণের দায় পরিশোধ করেছে বাংলাদেশ। এই এক বছরে ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার ঋণ পরিশোধ করেছে সরকার, যা আগের অর্থবছরের চেয়ে ৭১ কোটি ডলার বা সোয়া ২১ শতাংশ বেশি। এর আগে কখনও এত পরিমাণ ঋণ শোধ করতে হয়নি বাংলাদেশকে। 

সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ-ইআরডি এ তথ্য প্রকাশ করেছে। 

ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শুধুমাত্র সুদের পেছনে ব্যয় হয়েছে ১৪৯ কোটি ডলার। বাকি ২৫৯ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে ঋণের মূল অর্থ হিসেবে। তবে, আগের অর্থবছরের চেয়ে ১৭১ কোটি ডলার কমেছে ঋণ ছাড়ের পরিমাণ। ১০২৮ কোটি থেকে বিদেশি ঋণ ছাড়ের পরিমাণ নেমে এসেছে ৮৫৬ কোটিতে। 

একইসঙ্গে, কমেছে ঋণ প্রতিশ্রুতিও। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে ১ হাজার ৭৩ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি পেয়েছিল বাংলাদেশ সরকার, সেখানে তা সাড়ে ২২ শতাংশ কমে নেমে এসেছে ৮৩২ কোটি ডলারে। মূলত, বড় প্রকল্পগুলোর দায় পরিশোধ শুরু হওয়ার প্রভাব পড়ছে সার্বিক ব্যবস্থাপনায়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও সুদ-আসলের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিদেশি ঋণের দায় ক্রমাগত বেড়ে যাচ্ছে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩

রাজশাহী নগরীতে মাদক কারবারী গ্রেপ্তার ৩