ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

রাজশাহীতে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় থানায় মামলা-আটক ৫

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১০:২৭:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১০:২৭:৩৭ অপরাহ্ন
রাজশাহীতে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় থানায় মামলা-আটক ৫ রাজশাহীতে দু'পক্ষের সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় থানায় মামলা-আটক ৫
রাজশাহীর দুর্গাপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু'পক্ষের সংঘর্ষে হাসিবুর রহমান (২৮) নামের এক যুবক নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।  এ ঘটনায় এজাহার নামীয় ৫ আসামিকে আটক করেছে পুলিশ ।  
আটকৃতরা হলেন, আবুল হোসেন (৪৮)  নূরইসলাম (৩৫) ওয়াজেদ (৫৫) শাহীন (২৩) ও নিজাম (৪০) তারা উপজেলার হোজা অনন্তকান্দি এলাকার বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ১৫ মে রাতে নিহত হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি গ্রামে জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে বুধবার বিকেলে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় হাসিবুর রহমান নিহত হন।  আহত হয় আরও ১১ জন।

দুর্গাপুর থানার ওসি দুরুল হোদা জানান, দু'পক্ষের সংঘর্ষের ঘটনায় নিহত হাসিবুরের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরে ৫ জনকে আটক করা হয়। থানায় আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে  কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের আটক করতে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে পাঁচ ভাইয়ের জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জেরে দু-পক্ষের মধ্যে গ্রুপে বিভক্ত হয়। সালিশের পরের দিন কথা-কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় বিএনপি নেতা রেজাউল করিম ওরফে হক মাস্টার ও হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায় । এতে  উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়। আহতদের মধ্যে বুধবার রাত সাড়ে এগারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুরের মৃত্যু হয়। মামলার পরে  ৫ জনকে আটক করে দুর্গাপুর থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক