ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নোঙর করা ট্রলার ডুবি: নিহত ১, নিখোঁজ ১

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১২:৪৪:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১২:৪৪:২৬ অপরাহ্ন
মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নোঙর করা ট্রলার ডুবি: নিহত ১, নিখোঁজ ১ মেঘনায় বাল্কহেডের ধাক্কায় নোঙর করা ট্রলার ডুবি: নিহত ১, নিখোঁজ ১
নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে অজ্ঞাত ব্লাকহেডের ধাক্কায় মাছধরার এক ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাকিব উদ্দিন (১৭) জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরাফাত নামে আরও এক জেলে নিখোঁজ রয়েছে।

সোমবার (২৮ জুলাই) ভোর রাতের দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাকিব উদ্দিন (১৭) উপজেলার চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া গ্রামের মনির উদ্দিনের ছেলে। নিখোঁজ আরাফাত সুখচর ইউনিয়নের ৮নম্বর ওয়ের্ডের দেলোয়ার হোসেনের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীর তীরে নোঙর করা অবস্থায় ছিল আফছার মাঝির মাছধরার ট্রলার। নোঙর করা ওই ট্রলারে আফছার মাঝিসহ চারজন ঘুমিয়ে ছিলেন। রাত ৩ টার দিগকে আকস্মিক দক্ষিণ দিক থেকে আসা একটি ব্লাকহেড ট্রলারটিকে ধাক্কাদেয়। এতে ঘটনাস্থলে ট্রলারটি উল্টে যায়। পরে তাদের শৌরবিৎকার শুনে পাশের জেলেরা এসে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে। এক ঘন্টা পর নদীতে ভাসমান অবস্থায় সাকিব নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর পরই রাতের আঁধারে ব্লাকহেডটি পালিয়ে যায়।  

 নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচাজ আশিষ চন্দ্র সাহা বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। গভীর রাতে নোঙর করা ট্রলারে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ