ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন কত হবে গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন নোয়াখালীতে আপত্তিকর ভিডিও ছড়ানোর ঘটনায় দুই শিক্ষক সাময়িক বরখাস্ত আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী ও কন্যাশিশু পূর্ণ সক্ষমতায় রামপাল বিদ্যুৎকেন্দ্র, ২৫ দিনে উৎপাদন ৬৪ কোটি ইউনিটের বেশি ‘কুড়িগ্রাম এক্সপ্রেসে’ নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার দেওয়ানগঞ্জে পুকুরে অভিযান, ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার ঠাকুরগাঁওয়ে ইয়াবা ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার, বিএনপি নেতাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার আত্রাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী,র‍্যালি ও আলোচনা সভায় নেতাকর্মীদের ঢল

মদ্যপান করলে যেসব ওষুধ খাবেন না, অ্যালকোহলের সঙ্গে কিছু ওষুধ মিশলে বিষক্রিয়া হতে পারে

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১২:৪২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১২:৪২:২২ অপরাহ্ন
মদ্যপান করলে যেসব ওষুধ খাবেন না, অ্যালকোহলের সঙ্গে কিছু ওষুধ মিশলে বিষক্রিয়া হতে পারে প্রতিকী ছবি
রাত জেগে পার্টি করছেন। মদ্যপান করতে করতেই খেয়াল হল, রাতের ওষুধ খাওয়াই হয়নি। মদ্যপান করার মাঝেই তা খেয়ে ফেললেন। আর তার পরেই শুরু হল সমস্যা। মদ্যপান করতে করতে সেই সব ওষুধ খেলে বিপদ ঘনাতে পারে যখন তখন। অ্যালকোহলের সঙ্গে কিছু ওষুধের মিলমিশ একেবারেই নেই। দুইয়ের বিরোধ শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। গুরুতর স্বাস্থ্য সমস্যা থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই কোন কোন ওষুধ মদ্যপান করার সময়ে খাবেন না, তা জেনে রাখা ভাল।

এমন কিছু ওষুধ আছে যার সঙ্গে অ্যালকোহলের বিক্রিয়ায় মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। হয় ওষুধগুলির গুণমান কমে যাবে, না হলে নতুন কিছু উপাদান তৈরি হবে যা শরীরের জন্য বিষ।

অ্যালকোহলের সঙ্গে যেসব ওষুধ বিপজ্জনক চলুন জেনে নেওয়া যাক-

ব্যথানাশক ওষুধ: কোডিন, অক্সিকোডন, মরফিন, ফেন্টানিল বা আইবুপ্রোফেন জাতীয় ওষুধ মদ্যপান করার সময়ে খাবেন না। তা ছাড়া ওপিয়ডস জাতীয় ওষুধ অ্যালকোহলের সঙ্গে বিক্রিয়া করে শ্বাসযন্ত্রের ক্ষতি করতে পারে। মদের সঙ্গে এমন ওষুধ খেলে শ্বাসকষ্ট বেড়ে যাবে, হার্ট অ্যাটাকও হতে পারে। আবার অ্যাসপিরিন জাতীয় ওষুধ অ্যালকোহলের সঙ্গে মিশলে পেট ব্যথা, আলসারের সমস্যা হতে পারে।

অ্যান্টিডিপ্রেসান্ট ওষুধ: অবসাদ বা অতিরিক্ত উদ্বেগ কমাতে যে ধরনের ওষুধ খাওয়া হয়, তা অ্যালকোহলের সঙ্গে মিশলে বিষক্রিয়া হতে পারে। মদ্যপানের সময়ে বা পরে এই জাতীয় ওষুধ খেলে স্নায়ুতন্ত্রের উপর চাপ বাড়বে। এতে রোগী অজ্ঞান হয়ে যেতে পারেন বা কোমায় চলে যেতে পারেন।

অ্যান্টিবায়োটিক: কোনও রকম অ্যান্টিবায়োটিকই অ্যালকোহলের সঙ্গে চলে না। মদ্যপান করার পরে যদি অ্যান্টিবায়োটিক খান, তা হলে লিভারের চরম ক্ষতি হবে। যদি আপনার অ্যান্টিবায়োটিকের ডোজ় চলে, তা হলে সেই সময়টা মদ্যপান করা যাবে না। কারণ, অ্যালকোহল ও অ্যান্টিবায়োটিক মিলে গেলে মাথা যন্ত্রণা, বমি শুরু হবে। হার্টের সমস্যাও দেখা দিতে পারে।

রক্ত পাতলা হওয়ার ওষুধ: হার্টের রোগীদের এমন ওষুধ দেওয়া হয় অনেক সময়েই। যাঁরা নিয়মিত রক্ত পাতলা হওয়ার ওষুধ খান, তাঁদের মদ্যপান না করাই ভাল। কারণ ওই সব ওষুধের উপাদান অ্যালকোহলের সঙ্গে মিশলে রক্ত জমাট বাঁধার প্রবণতা দেখা দিতে পারে। রোগীর সমস্যা আরও বাড়বে।

ডায়াবিটিসের ওষুধ: ডায়াবিটিসের ওষুধ খান? ইনসুলিন ইঞ্জেকশনও নেন? তা হলে মদ্যপান আপনার জন্য ক্ষতিকর। ইনসুলিনের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে অ্যালকোহল। এতে রক্তে শর্করা হঠাৎ করে নেমে যেতে পারে।

উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল কমানোর ওষুধ: হাইপারটেনশন থাকলে রক্তচাপ কমানোর ওষুধ নিয়মিত খেতেই হয়। আবার যাঁদের কোলেস্টেরল বেড়েছে, তাঁদেরও নিয়মিত ওষুধ খেয়ে যেতে হয়। এই সব ওষুধ চলাকালীন মদ্যপান করলে, রক্তচাপ আচমকা নেমে যেতে পারে। হাইপোটেনশন দেখা দিতে পারে, যে কারণে হৃৎস্পন্দন অনিয়মিত হয়ে যেতে পারে। আবার কোলেস্টেরলের ওষুধের সঙ্গে অ্যালকোহল মিশলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে। লিভার সিরোসিসের আশঙ্কা বৃদ্ধি পেতে পারে।

ঘুমের ওষুধ: জোলপিডেম, এসজোপিক্লোনের মতো ঘুমের ওষুধ খেলে মদ্যপান একেবারেই করবেন না। আকণ্ঠ মদ খেয়ে তার পর এই জাতীয় ঘুমের ওষুধ খেলে স্মৃতিশক্তি লোপ পাবে, কোমায় চলে যাওয়ার ঝুঁকি বাড়বে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক