ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ , ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার আত্রাইয়ে হুমকির অভিযোগ তহশীলদারের বিরুদ্ধে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার মূল পরিকল্পনাকারী মোজাফফর গ্রেফতার শিশুদের ক্যানসার হাসপাতাল সংলগ্ন এলাকায় বোমা ছুড়েছে আমেরিকা! অভিযোগ ইরানের রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন এর জেলা পরিষদ পরিদর্শন সিংড়ায় পুকুরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন নগরীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবা,গাঁজা ও ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার-৭ মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল সহ মাদক কারবারি গ্রেপ্তার রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের রেস প্রকল্পের পিআইসি কমিটির সভা অনুষ্ঠিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নগরীর তালাইমারী ট্রাফিক মোড়ে সড়ক অবরোধ করে পরীক্ষার্থীদের বিক্ষোভ নগরীতে অটোরিকশা চুরি চক্রের মূলহোতা নাজমুল গ্রেফতার তানোরের ধর্ষণ মামলায় ন্যায়বিচার ও চারঘাটের শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন পবায় নারী যাত্রীকে কুপিয়ে ছিনতাই: সিএনজি চালকসহ গ্রেফতার ২ ব্যবসায়ীর কানে ‘কামড় দেয়া’ সেই বিএনপি নেতার বিরুদ্ধে মামলা কেয়া পায়েলের ছবি দিয়ে আরিফিন শুভ লিখলেন ‘হ্যাপিলি ম্যারিড’ থাইরয়েডের সমস্যার আগাম ইঙ্গিত শনাক্ত করতে পারেন বাড়ি বসেই রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া

১০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল! গাজায় মৃত আরও ৬৩

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১২:২২:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১২:২২:৩৭ অপরাহ্ন
১০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণার পরও গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে ইজরায়েল! গাজায় মৃত আরও ৬৩ ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক সমালোচনার মুখে গাজায় দিনে ১০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইজরায়েলি সেনা। বেশ কিছু এলাকাকে ‘নিরাপদ’ হিসাবে চিহ্নিত করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, ওই এলাকাগুলিতে প্রতি দিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনও হামলা হবে না। কিন্তু অভিযোগ, ইজরায়েলের গোলাবর্ষণ থামেনি। গাজায় যুদ্ধবিরতির ঘোষণার পরেও তাদের হামলায় আরও অন্তত ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পশ্চিম এশিয়ার সংবাদমাধ্যম আলজাজিরা। অনাহারে মৃতের সংখ্যাও বেশ খানিকটা বেড়েছে।

রবিবার ইজরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) জানায়, আল-মাওয়াসি, দের এল-বালাহ্, গাজা সিটি-সহ মধ্য ও উত্তর গাজার বেশ কিছু এলাকায় দিনে ১০ ঘণ্টা সামরিক কার্যকলাপ বন্ধ রাখা হবে। ক্ষুধার্তদের কাছে ত্রাণ যাতে পৌঁছোতে পারে, তা নিশ্চিত করতে প্রতি দিন ভোর ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত নির্দিষ্ট কিছু রাস্তাও খুলে দেওয়া হবে। কিন্তু অভিযোগ, ঘোষণার পরেও আইডিএফ হামলা থামায়নি। গাজা সিটিতে রবিবারই আকাশপথে হামলা চালানো হয়েছে। স্থানীয় প্যালেস্টিনীয়দের দাবি, একটি বেকারি লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয়েছে। তাতে অনেকের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বহু মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অনাহারে এবং অপুষ্টিতে নতুন করে আরও ছ’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে দু’জন শিশু, এক জনের বয়স মাত্র পাঁচ মাস। ২০২৩ সালের অক্টোবর থেকে এখনও পর্যন্ত গাজায় খেতে না-পেয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩৩ জন। অনেকে অপুষ্টিজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, চিকিৎসকেরাও খেতে পাচ্ছেন না। গাজায় খাবারের অভাব মেনে নিয়েছেন আইডিএফ-এর কর্মকর্তারাও। তবে দুর্ভিক্ষের পরিস্থিতি মানতে রাজি নন তাঁরা।

প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে গাজায় ত্রাণসামগ্রী প্রবেশ রুখে দিয়েছিল ইজরায়েল। জাতিসংঘের পাঠানো ত্রাণও সেখানে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এই পরিস্থিতিতে অনাহারে লক্ষ লক্ষ শিশুর মৃত্যু হবে বলে আশঙ্কা প্রকাশ করেছিল জাতিসংঘ। ইজরায়েলের পদক্ষেপের সমালোচনা চলছে বিশ্বজুড়ে। অভিযোগ, ইচ্ছাকৃত ভাবে গাজায় খাদ্যের অভাব তৈরি করা হচ্ছে। তৈরি করা হচ্ছে দুর্ভিক্ষের পরিস্থিতি। দিনের পর দিন না-খেয়ে কাটাতে বাধ্য হচ্ছেন মানুষ।

এই পরিস্থিতিতে রবিবার থেকে ইজরায়েলি সেনা গাজায় আকাশপথে ত্রাণবর্ষণ শুরু করে। ত্রাণের সামগ্রী, খাবারের বস্তা আকাশ থেকে ছুড়ে ফেলা হচ্ছে গাজায়। রবিবার সেই বস্তার আঘাতেও বেশ কয়েক জন জখম হয়েছিলেন। তবে অভিযোগ, যে পরিমাণ খাবার আকাশ থেকে ফেলা হচ্ছে, তা সিন্ধুতে বিন্দুর সমান। তাতে চাহিদা মিটছে না। খাদ্যের হাহাকারের মাঝে ইজরায়েলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠল গাজায়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার