ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান

নগরীতে গাঁজা বিক্রির সময় মাদক কারবারী রনি গ্রেফতার

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১২:১৩:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১২:১৩:৩০ অপরাহ্ন
নগরীতে গাঁজা বিক্রির সময় মাদক কারবারী রনি গ্রেফতার নগরীতে গাঁজা বিক্রির সময় মাদক কারবারী রনি গ্রেফতার
রাজশাহী মহানগরীতে গাঁজা বিক্রির সময় ১ কেজি ৫০ গ্রাম গাঁজা সহ মাদক কারবারী মোঃ রনি (৩৬) কে গ্রেফতার করেছে র‌্যাব-৫

রোববার (২৭ জুলাই) রাত ১০টায় নগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ রনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হোসনিগঞ্জ গ্রামের মোঃ হাতেম কসাই এর ছেলে।

সোমবার (২৮ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় একজন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রেখে মাদক কারবারীদের নিকট বিক্রয় করছে। এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ রনিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ হতে ১ কেজি ৫০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার মোঃ রনি একজন চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য গাঁজা অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় পুরিয়া আকারে খুচরা ও পাইকারী ভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। তাছাড়া সে নিজেও দীর্ঘদিন যাবত বিভিন্ন ধরণের মাদক সেবন করে।

গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক