ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা হাওরে নেওয়ার পরই খামারির এক হাজার হাঁসের মৃত্যু, বিষ প্রয়োগের অভিযোগ সিজারের পর পেটে গজ, সেই বিথী আক্তারের মৃত্যু রাজধানীতে বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন, গ্রেপ্তার ২ হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু জীর্ণ ব্রিজের ভাঙা অংশ দিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু প্রতিমা বিসর্জন ঘাট পরিদর্শনে রাসিক প্রশাসক, বিভাগীয় কমিশনার ও আরএমপি পুলিশ কমিশনার সাপাহারে ৮৩ প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট তিন মাস ধরে অচল

জয়পুরহাটে পেয়ারা খাওয়ানোর প্রলোভনে শিশুকে বলাৎকার

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১১:০৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১১:০৪:৪৪ অপরাহ্ন
জয়পুরহাটে পেয়ারা খাওয়ানোর প্রলোভনে শিশুকে বলাৎকার জয়পুরহাটে পেয়ারা খাওয়ানোর প্রলোভনে শিশুকে বলাৎকার
জয়পুরহাটে পেয়ারা খাওয়ানোর প্রলোভন দিয়ে বাড়িতে ডেকে নিয়ে চার বছরের এক ছেলে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যায় আক্কেলপুরে একটি গ্রামে এ ঘটনা ঘটেছে।

শিশুটির স্বজনরা জানান, শুক্রবার বিকালে শিশুটি তার মায়ের সঙ্গে বাড়ির পাশে মাঠে গরুর ঘাস কাটতে গেছিলো। তার মা ঘাস কাটছিলো, পাশে শিশুটি বসে পেয়ারা খাচ্ছিল। সেই সময় আরো পেয়ারা দেওয়ার কথা বলে শিশুটিকে বাড়িতে নিয়ে বলাৎকার করে নাসির উদ্দিন (২০) নামের এক তরুণ। পড়ে শিশুটি তার মাকে ঘটনাটি জানালে রাতেই শিশুটিকে আক্কেলপুর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

আক্কেলপুর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক আসিফ আদনান বলেন, শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে জয়পুরহাটে রেফার্ড করেছি।

আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তারপরও পুলিশ অভিযুক্ত তরুণকে আটকের চেষ্টা করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০

নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০