ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদকসেবির কারাদন্ড রাজশাহীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি, দুই সপ্তাহের মশক নিধন কর্মসূচির ঘোষণা রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা গাঁজাসহ গ্রেফতার ৫ মাদক কারবারী রাজশাহীতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় সভা বিয়ের চারদিন পর মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু রেড ক্রিস্টে সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের বিশেষ সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ পুঠিয়ায় ইউএনও'র নাম ভাঙ্গিয়ে আমবাগান কেটে চলছে পুকুর খনন, মাটি যাচ্ছে দোয়েল ইটভাটায় মোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্য আটক নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ রিভার সিটি প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত নগরীর চন্দ্রিমায় চিকিৎসকের বাড়ির কেয়ারটেকার গ্রেফতার, ২ হাজারের বেশি ইয়াবা উদ্ধার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এআইয়ের অপব্যবহার রুখতে উদ্যোগ, গাইডলাইন প্রণয়নের পথে সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা দেশ প্রেমিক ও রাষ্ট্রনায়ক...এমপি নয়ন বিয়েবাড়িতে আরেক পিস রোস্ট চাওয়ায় মারামারি, আহত ৩ গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি সীমান্তে ২৮ জনকে পুশ ইনের চেষ্টা

অন্যান্য পশুর মতোই আদিম মানুষরা খেয়ে ফেলত শিশুদের, চাঞ্চল্যকর আবিষ্কার বিশ্বজুড়ে

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ১০:৪৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ১০:৪৪:৪৫ অপরাহ্ন
অন্যান্য পশুর মতোই আদিম মানুষরা খেয়ে ফেলত শিশুদের, চাঞ্চল্যকর আবিষ্কার বিশ্বজুড়ে অন্যান্য পশুর মতোই আদিম মানুষরা খেয়ে ফেলত শিশুদের, চাঞ্চল্যকর আবিষ্কার বিশ্বজুড়ে
আজ থেকে প্রায় ৮.৫ লক্ষ বছর আগে আদিম গুহামানব খেয়ে ফেলত শিশুদের। এমনই চাঞ্চল্যকর ঘটনার প্রমাণ মিলেছে স্পেনে। জানা গিয়েছে, স্পেনের গ্রান ডোলিনা গুহা থেকে উদ্ধার হওয়া শিশুর কঙ্কালের হাড়ে কাটা চিহ্ন দেখা গিয়েছে। এমন চাঞ্চল্যকর আবিষ্কারে শোরগোল পড়ে গিয়েছে বিজ্ঞানীমহলে। স্পেনের প্রত্নতাত্ত্বিকেরা প্রমাণ পেয়েছেন যে প্রাচীন মানব প্রজাতির সদস্যরা আজ থেকে প্রায় ৮.৫ লক্ষ বছর আগে শিশুদের খেয়ে ফেলত। উত্তর স্পেনের আটাপুয়ের্কার গ্রান ডোলিনা গুহা খনন করতে গিয়ে তারা একটি শিশুর গলার হাড় (ভার্টিব্রা) উদ্ধার করেছেন, যেখানে স্পষ্ট কাটাছেঁড়ার চিহ্ন পাওয়া গেছে।

জানা যাচ্ছে, উদ্ধার হওয়া ওই শিশুটির বয়স অনুমানিক দুই থেকে চার বছরের মধ্যে, এবং হাড়ের ওপরে যে কাটার চিহ্ন রয়েছে, তা মাথা বিচ্ছিন্ন করার সময় তৈরি হওয়া বলে জানিয়েছেন গবেষকেরা। এই তত্ত্ব প্রমাণ করে যে শিশুটিকে অন্যান্য পশুর মতোই খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছিল। এই গবেষণা পরিচালনা করে Catalan Institute of Human Paleoecology and Social Evolution (IPHES)। খননের সহ-পরিচালক ড. পামিরা সালাদিয়ে বলেন, ‘এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ শিশুটির বয়স কম এবং কাটার চিহ্নগুলি যথেষ্ট নিখুঁত। হাড়ে এমনভাবে চিহ্ন রয়েছে, যা দেখায় মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এটি স্পষ্ট প্রমাণ যে শিশুটিকে খাবারের মতো প্রক্রিয়াজাত করা হয়েছে’। প্রত্নতাত্ত্বিকেরা জানান, এই শিশুটি হোমো অ্যান্টিসেসর নামক প্রাচীন মানব প্রজাতির।

যাদের বিবর্তনের ধারায় হোমো সেপিয়েন্স এবং নিয়নডার্থালের পূর্বপুরুষ বলে ধরা হয়। এই মানব প্রজাতির মস্তিষ্কের গড় আকার ছিল ১,০০০ থেকে ১,১৫০ ঘন সেন্টিমিটার, যা আধুনিক মানুষের তুলনায় অনেক কম (বর্তমানে প্রায় ১,৩৫০ ঘন সেন্টিমিটার)। গবেষকদের মতে, এই আবিষ্কার প্রমাণ করে যে আদিম মানুষেরা নিজেদের প্রজাতিকেও খাদ্য হিসেবে ব্যবহার করত। এটা কোনও ব্যতিক্রম নয়, বরং বারবার এই ধরনের ঘটনা ঘটেছে তখনকার যুগে’। তাঁরা আরও বলেন, ‘প্রতিবছর আমরা এমন নতুন প্রমাণ খুঁজে পাই, যা আমাদের আগের ধ্যানধারণা বদলে দেয়। এই আবিষ্কার জানাচ্ছে, ১০ লক্ষ বছর আগেও মৃতদেহের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ব্যবহারিক এবং খাদ্য হিসেবে বিবেচিত হত’। এই প্রাচীন ক্যানিবলিজমের ঘটনা ইতিহাসের সবচেয়ে প্রাচীন শিশু ক্যানিবলিজমের প্রমাণ বলে মনে করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু

রাজশাহীতে বৈদ্যুতিক খুঁটিতে ঘুঘুর বাচ্চা আনতে গিয়ে কিশোরের মৃত্যু