ঢাকা , মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ , ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি নগরীতে গাঁজাসহ শামীম গ্রেফতার নগরীর কাটাখালিতে বিজিবির অভিযানে ১১৫ বোতল ভারতীয় মাদক জব্দ রমজান মাসের ৩০ আমল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির নাটোরে বিএনপির অফিস ভাঙচুরের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত জাকাতের হিসাব করবেন যেভাবে লাগেজে মদের বোতলের খবর অস্বীকার করে যা বললেন মেহজাবীন চৌধুরী নোয়াখালীতে ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ কিশোরীর প্রেমকাণ্ড: নির্দোষ বন্ধু হাজতে, আরেক বন্ধু বাবাসহ গ্রেপ্তার বিস্ফোরণে দগ্ধ সেই পরিবারে একে একে প্রাণ গেলো ৩জনের চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৩ শিশু গ্রেপ্তার আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ৮টি ঘোড়া জবাইয়ের অভিযোগে চারজন আটক ৩০ পেরোতেই জয়েন্টে ব্যথা? অবহেলা করলে কিন্তু বড় বিপদ ইটবাহী ট্রাকের চাপায় স্কুল ছাত্র নিহত খুশি ও জাহ্নবী ছাড়াও আর এক কন্যা রয়েছে শ্রীদেবীর! তুষারঝড়ে বিপর্যস্ত আমেরিকার বিস্তীর্ণ অংশ! মুন্সিগঞ্জে ট্রেনের ধাক্কায় কৃষি কর্মকর্তা নিহত

নিয়ামতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৩৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৯:৩৯:০৯ অপরাহ্ন
নিয়ামতপুরে  কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ নিয়ামতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায়  কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের "সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)"-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)" স্কিম এর আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ্ আলম সেখ, জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, সহকারী পরিদর্শক আসমা সাদিয়া, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, আমইল আমুল্লা মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি

ভারতে পাচারকালে রাজশাহীতে দূর্লভ কষ্টি পাথরের মুর্তি জব্দ বিজিবি