ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬ , ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীনগরে অসহায় নারীর দুই বিঘা জমির ধান কেটে নেওয়ার অভিযোগ প্রভাবশালীদের বিরুদ্ধে তানোরে প্রশাসনের নির্দেশ লঙ্ঘন করে পুকুর ভরাট মোহনপুরে যুবদল নেতার বিরুদ্ধে প্রেসক্লাব সম্পাদকের ওপর হামলার অভিযোগ সভাপতি মানিক - সম্পাদক মোশারফ রাণীশংকৈলে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন গুরুদাসপুুরে একাধিক ডাকাতির ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি রুয়েটে পোস্টগ্রাজুয়েট শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার বাগমারায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান শেষ শুটিংয়ের পর নির্মাতা রাজ বললেন— স্মৃতিগুলো ভেসে উঠল ড্রেসিংরুমে ধূমপান করে আলোচিত ছিলেন যেসব তারকা বার্সেলোনায় নতুন চুক্তি করছেন ফ্লিক ৪০ দিনে মধ্যপ্রাচ্যের ৮ দেশের ১৬টি মার্কিন স্থাপনা ধ্বংস করেছে ইরান হরমুজে নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নিচ্ছে ইরান বার্জার পেইন্টসে প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ বাংলাদেশে লেসো সোলার ও জিরো টেকনোলজির পথচলা শুরু ‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে’ বিতর্ক ভালো কিন্তু অপপ্রচার-মিথ্যা কখনোই ভালো হতে পারে না : মির্জা ফখরুল সৌদি আরবে পৌঁছেছেন ৪২,৩৪২ বাংলাদেশি হজযাত্রী রাজধানীর রাস্তায় পড়েছিল এক ব্যক্তির মরদেহ, মেলেনি পরিচয়

নিয়ামতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৪৭:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৪৭:৪২ অপরাহ্ন
নিয়ামতপুরে  কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ নিয়ামতপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
নওগাঁর নিয়ামতপুর উপজেলায়  কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক, সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের "সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)"-এর আওতাভুক্ত এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের "পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই)" স্কিম এর আওতায় এ পুরস্কার বিতরণ করা হয়েছে।

রোববার (২৭ জুলাই)  বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মান্দা উপজেলা একাডেমিক সুপারভাইজার এস এম আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহ্ আলম সেখ, জেলা সহকারী পরিদর্শক নাজমুল হোসাইন, সহকারী পরিদর্শক আসমা সাদিয়া, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির,  আমইল আমুল্লা মণ্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল্লাহ সোনার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত ও শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা শিক্ষা কর্মকর্তা শাহাদৎ হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান

রাজশাহীতে মহান মে দিবস পালিত, শ্রমিকের মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান